টু ক রো খ ব র
লড়বে মায়োর্কানিজেদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা বলে কথা। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে (উয়েফা) রিয়াল মায়োর্কা খুব সহজেই ছেড়ে দিচ্ছে না। অর্থনৈতিক নীতিমালা ভঙ্গের দায়ে রিয়াল মায়োর্কাকে ইউরোপা লিগে নিষিদ্ধ করেছে উয়েফা। স্পেনের ক্লাবটি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আপিল করলেও সেই আপিল নাকচ করেছে উয়েফা। বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল যে ক্লাবের অন্যতম মালিক, সেই ক্লাব এত সহজেই দমে যাবে কেন? তা হলে রাস্তায় নেমে সমর্থকদের প্রতিবাদ করা কিংবা নাদালের প্রতিক্রিয়ার মর্যাদা থাকে কই! রিয়াল মায়োর্কা তাই উল্টো চ্যালেঞ্জ জানিয়েছে বসেছে, আপিল কপি নিয়ে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) যাবে তারা। দেখা যাক, জয় কাদের হয়। এএফপি।বরখাস্তচাকরি হারাতে হলো উত্তর কোরিয়ার ফুটবল কোচ কিম জং-হুকে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্স তাঁকে রেখেছিল চাপের মুখে। দেশে ফেরার পর দলসহ তাঁকে প্রকাশ্যে ভর্ৎসনা করা হয়েছে। তাতেও পার পাননি। বরখাস্ত হতেই হলো জং-হুকে। বিশ্বকাপে ব্রাজিলের কাছে ২-১ গোলের পরাজয়ের পর উত্তর কোরিয়া দলের পারফরম্যান্স দেশে প্রশংসিত হলেও সমর্থকদের আশাভঙ্গ হয় পরের দুটি গ্রুপ ম্যাচে। পর্তুগাল ও আইভরিকোস্টের বিপক্ষে ৭-০ ও ৩-০ গোলে হারে হুর দল। ওয়েবসাইট।প্রথম ব্রিটিশলস অ্যাঞ্জেলেসের ফার্মারস ক্লাসিক টুর্নামেন্ট (পুরুষ একক) হয়ে আসছে সেই ১৯২৭ সাল থেকে। শিরোপা, ফাইনাল তো নয়ই, এখন পর্যন্ত সেমিফাইনালেও উঠতে পারেনি কোনো ব্রিটিশ। অবশেষে ব্রিটিশদের এই হতাশা মুছে দিলেন অ্যান্ডি মারে। পরশু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার আলেজান্দ্রো ফালাকে ৭-৬ (৭-৩), ৬-১ গেমে হারিয়ে প্রথম ব্রিটিশ হিসেবে মারে পা রেখেছেন ৬ লাখ ডলার অর্থ পুরস্কারের ফার্মারস ক্লাসিকের সেমিফাইনালে। সেখানে তাঁর প্রতিপক্ষ স্পেনের ফেলিসিও লোপেজ। ক্যালিফোর্নিয়ার ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্লাসিকও সাজিয়ে বসেছে সেমিফাইনাল মঞ্চ। সেখানে চার সেমিফাইনালিস্টের একজন রুশ নন্দিনী মারিয়া শারাপোভা। এএফপি।