টু ক রো খ ব র
নিষিদ্ধ মেরিটমাদক সেবনের দায়ে ২১ মাস নিষিদ্ধ হয়েছেন ৪০০ মিটারের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন লাসান মেরিট। অক্টোবর ২০০৯ থেকে জানুয়ারি ২০১০—এই সময়ের মধ্যে তিনবার ডোপ টেস্ট উৎরাতে ব্যর্থ হয়েছেন আমেরিকান এই স্প্রিন্টার। কাল তাঁর নিষেধাজ্ঞার খবরটি দিয়েছে যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী সংস্থা (ইউএসএডিএ)। গত বছরের ২৮ অক্টোবর ডোপ টেস্টে প্রথমবার পজিটিভ হয়েছিলেন মেরিট। তাঁর নিষেধাজ্ঞার মেয়াদটা তখন থেকেই ধরা হবে। আগামী বছরের আগস্টে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন তিনি। ওয়েবসাইট।মেক্সিকোর নতুন কোচনতুন ফুটবল কোচ হিসেবে হোসে ম্যানুয়েল ডি লা তোরেকে নিয়োগ দিয়েছে মেক্সিকো ফুটবল ফেডারেশন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কাছে হারের জেরে কোচ হাভিয়ের আগুইরের পদত্যাগের পর থেকেই ফাঁকা ছিল পদটি। মাঝখানে মেক্সিকো বিভিন্ন প্রীতি ম্যাচে বেশ কয়েকজন ভারপ্রাপ্ত কোচকে দিয়ে কাজ চালালেও ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো তোরেকে। তবে এখনই নয়, মেক্সিকোর ক্লাব তোলুকার হয়ে সে দেশের চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শেষ করে আগামী ডিসেম্বরে বুঝে নেবেন জাতীয় দলের কোচের দায়িত্ব। ওয়েবসাইট।ইনজুরিতে ইউসুফদক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবুধাবির ‘হোম’ সিরিজ পাকিস্তানের জন্য শুধুই একটি সিরিজ নয়। ইংল্যান্ড সফরের কেলেঙ্কারি চাপা দিয়ে নতুন পথ ধরার একটা চ্যালেঞ্জও। এই চ্যালেঞ্জে জয়ী হতে চাই বিতর্কমুক্ত পরিচ্ছন্ন ক্রিকেট, চাই সাফল্য। কিন্তু সেই লক্ষ্যে একটা ধাক্কাই দিল অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের হ্যামস্ট্রিং ইনজুরি। বাকিরা লাহোরের অনুশীলন ক্যাম্পে অনুশীলন করলেও ইনজুরিতে পড়া ইউসুফ রয়েছেন বিশ্রামে। যদিও আবুধাবি রওনা দেওয়ার আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী কোচ ওয়াকার ইউনুস। ওয়েবসাইট।