টু ক রো খ ব র
লোবোসের মুগ্ধতাএকজন খেলতেন চিলি জাতীয় দলে। আরেকজন স্পেনের মহাতারকা। চিলির সাবেক ফুটবলার ফ্রাঙ্কলিন লোবোস তখন দুই হাজার ফুট মাটির নিচে জীবনের সঙ্গে লড়ছিলেন, ডেভিড ভিয়া নিয়মিত খোঁজখবর নিয়েছেন। লোবোসের মেয়ের সঙ্গে যোগাযোগও রেখেছেন। সই করা বার্সেলোনার দুটি জার্সিও আটকে পড়া শ্রমিকদের কাছে। ভিয়ার এই আবেগ নাড়া দিয়ে গেছে কদিন আগে উদ্ধার পাওয়া লোবোসকে, ‘এখনো আমার কাছে ওর জার্সিটা আছে। এ রকম গুরুত্বপূর্ণ একজন মানুষ, এত বড় একটা ক্লাব আমাদের নিয়ে চিন্তা করেছে; জানি না, কীভাবে এর প্রতিদান দেব।’ এএফপি। রাইকার্ডকে ছাঁটাইফ্রাঙ্ক রাইকার্ডের সেই সুদিন আর নেই। থাকলে কি আর বার্সেলোনাকে অজেয় করে তোলা এই ডাচ কোচকে বরখাস্ত হতে হয় গ্যালাতাসারাই থেকে? বার্সেলোনা ছেড়েছেন ২০০৮ সালে। গত বছর দায়িত্ব নিয়েছিলেন তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের। তবে দলকে আশানুরূপ ফল এনে দিতে না পারায় তাঁকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। শুধু রাইকার্ডকেই নয়, সমর্থকদের দাবিতে আরেক ডাচ কিংবদন্তি রাইকার্ডের সহকারী ইয়োহান নিসকেন্সকেও বরখাস্ত করেছে ক্লাবটি। এএফপি, ওয়েবসাইট।একাডেমিতেও নিষিদ্ধস্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত সালমান বাট, আসিফ, আমিরের মাথায় আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার খড়্গ। এবার আরেকটা নিষেধাজ্ঞার শেকল পড়ল পায়ে। এই ত্রয়ীকে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমি চত্বরে নিষিদ্ধ করল পিসিবি। কেলেঙ্কারি থেকে মুক্ত হওয়ার আগে একাডেমিতে অনুশীলন করতে পারবেন না এঁরা। গত সপ্তাহে খবর আসে, সালমান বাট নাকি একাডেমির অনুশীলন-সুবিধা নিতে শুরু করেছিলেন। খেলোয়াড়দের শৃঙ্খলার শেকলে বাঁধতে নতুন আইন তৈরির দুই দিন পরই নিষিদ্ধদের ধারেকাছে ঘেঁষতে না দেওয়ার এই উদ্যোগ। পিসিবি যেন পরিচ্ছন্ন ভাবমূর্তি ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ! ওয়েবসাইট।