টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লড়াকুর ‘পরাজয়’জীবনে যত ঝড়-ঝাপ্টা এসেছে, সবই সামলেছেন। পায়ের ইনজুরি যাতে পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে না পারে সে জন্য আবিষ্কার করেছিলেন নতুন কৌশল। কিন্তু একটা লড়াইয়ে পরাজয় যে নিয়তি। কিংবদন্তি মার্কিন শট পুটার জেমস ফিউস ৮২ বছর বয়সে মারা গেছেন। ১৯৪৮ ও ১৯৫২ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। ১৯৪৯ থেকে ১৯৫৩ পর্যন্ত তাঁর অধিকারে ছিল শট পুটের বিশ্ব রেকর্ড। অবশ্য ফিউস বেশি আলোচিত ছিলেন তাঁর লড়াকু মানসিকতার জন্য। লন্ডন অলিম্পিকে ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও ফিল্ডে নেমেছেন। চার বছর পরের অলিম্পিকেও হাতে চোট নিয়ে জিতেছিলেন ব্রোঞ্জ। পুরো ফিট থাকলে অলিম্পিকে হয়তো সোনাই জিততেন। কে জানে, এটাই শিকাগোর এই অ্যাথলেটের আমৃত্যু আক্ষেপ হয়ে ছিল কি না! এএফপি।আয়ারল্যান্ড দলে জয়েস ও মার্শালগত বিশ্বকাপের সাফল্য আগামী বিশ্বকাপেও ধরে রাখতে মরিয়া আয়ারল্যান্ড। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগামী নভেম্বরে ভারত সফরে যাচ্ছে তারা। সফরের ১৭ সদস্যের দলে রাখা হয়েছে দুই ‘ভিনদেশি’কে। আন্তর্জাতিক ক্রিকেটে দুজনই পরিচিত মুখ। একজন জন্মগত আইরিশ—এড জয়েস। ইংল্যান্ডের হয়ে ১৭ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি জন্মভূমিতে। আরেকজন অভিবাসী, নিউজিল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ৬৬ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলা হামিশ মার্শাল। আইসিসির নিয়মানুযায়ী আগামী এপ্রিলের আগে এই দুজন আয়ারল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। তবে আইসিসির কাছে বিশেষ অনুমতি চেয়ে আবেদন করেছে আয়ারল্যান্ড, উত্তর জানা যাবে শিগগিরই। ওয়েবসাইট।বাংলাদেশের ওপরে ভারতফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের ‘দীর্ঘ লম্ফ’ চলছেই। গত সেপ্টেম্বরে এক লাফে ২২ ধাপ পিছিয়ে ১৬০ নম্বরে নেমে গিয়েছিল তারা। আর এই সুযোগে দীর্ঘদিন পর ভারতের ওপরে উঠেছিল বাংলাদেশ। তবে স্থায়িত্ব হলো মাত্রই একটা মাস। আবার বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে ভারত। এবার এক লাফে ১৬ ধাপ এগিয়ে ভারত উঠে এসেছে ১৪৪তম স্থানে। গত এক মাসে হংকং ও ইয়েমেনের কাছে হারলেও নামিবিয়া ও ভিয়েতনামকে হারিয়েছে তারা। অন্যদিকে সেপ্টেম্বরে ৭ ধাপ এগিয়ে ১৪৫তম স্থানে উঠে আসা বাংলাদেশ এবার পিছিয়ে গেছে ৫ ধাপ। সাফ দেশগুলোর মধ্যে ভারত ও বাংলাদেশের মাঝখানে, ১৪৮তম স্থানে আছে মালদ্বীপ। ওয়েবসাইট।