টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাব্রিগাসের চাওয়াশিরোপা, না টাকা? অন্তত সেস ফ্যাব্রিগাসের কাছে টাকা কখনোই মুখ্য নয়, অর্জনে বিশ্বাসী আর্সেনালের স্প্যানিশ প্লে-মেকার। অনেক অনেক শিরোপা জিততে চান তিনি। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছার পেছনেও নাকি কাজ করেছিল শিরোপা জয়ের তীব্র ইচ্ছা। ‘আমি খেলাটিকে ভালোবাসি। আমি সবকিছু জিততে চাই এবং যে ক্লাবের এমন উচ্চাকাঙ্ক্ষা আছে সে রকম একটি ক্লাবেই থাকতে চাই। আসলে আমি শিরোপা জয়ের জন্যই খেলতে চাই’—ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে বলেছেন ফ্যাব্রিগাস। আর্সেনাল অধিনায়ক বার্সেলোনায় যেতে চাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘বার্সেলোনায় যাওয়ার সময় বলেছি এবং আবারও বলি আমি একজন পেশাদার। বার্সেলোনার মতো ক্লাবে যাওয়ার প্রসঙ্গ এলে আমি আপ্লুত হই ঠিক, কিন্তু আমি এখন আর্সেনালের খেলোয়াড়।’ ওয়েবসাইট।বেল-বন্দনাইন্টারের বিপক্ষে জিততে পারেনি টটেনহাম হটস্পার। কিন্তু চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়নদের বিপক্ষে হ্যাটট্রিক করে দর্শক-হূদয় জিতে নিয়েছেন টটেনহাম ওয়েলসের ফুটবলার গারেথ বেল। সতীর্থের প্রশংসা করতে গিয়ে টটেনহামের ব্রাজিলীয় গোলরক্ষক হুরেলহো গোমেজ বললেন, ব্রাজিলের জাতীয় দলেও খেলার যোগ্যতা আছে বেলের, ‘তার খেলাটা অনেকটাই ব্রাজিলীয় ধাঁচের। সে এতটাই ভালো খেলছে যে ব্রাজিল দলেও খেলতে পারবে বলে বিশ্বাস আমার।’ ম্যাচের শেষ দিকে সে যেভাবে জ্বলে উঠেছিল তাতে হ্যাটট্রিকটা আরেকটু আগে হলে দল চতুর্থ গোলও পেয়ে যেত বলে মনে করেন হুরেলহো। ওয়েবসাইট।ইউনুসের আরেক জয়পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে একটা নীরব লড়াই চলছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খানের। পিসিবি থেকে বলা হয়েছিল, ইউনুস নিজে তাদের সঙ্গে যোগাযোগ না করলে তাঁকে দলে নেওয়া হবে না। ইউনুস তা করেননি। পিসিবিই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে, নিয়েছে দলেও। এবার আরও একটি জয় পেলেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফ খবর ছেপেছিল বাজিকর মাজহার মাজিদকে ম্যাচ পাতানোয় সহযোগিতা করেছিলেন ইউনুস। কিন্তু খবরটা ভুল প্রমাণিত হয়েছে। দ্য ডেইল টেলিগ্রাফ তাই ইউনুসের কাছে ক্ষমা চেয়ে একটি প্রতিবেদনও ছেপেছে। ওয়েবসাইট।