টু ক রো খ ব র
মেসির ফেবারিটফিফা ও ইউরো বর্ষসেরা—গতবার দুটো পুরস্কারই জিতেছিলেন। এবার দুই পুরস্কার ‘এক’ হয়ে হয়ে গেছে ফিফা ব্যালন ডি’অর। ২০১০-এর বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় এবারও আছে তাঁর নাম। কিন্তু গত মৌসুমে ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে ৪৭ গোল করা লিওনেল মেসি এবার নিজের হাতে আবারও ওই পুরস্কার দেখছেন না। বরং সেটি বার্সেলোনা-সতীর্থ জাভি নয়তো আন্দ্রেস ইনিয়েস্তা জিতবেন বলেই মনে করছেন। গোলের হিসাবে সবাইকে ছাড়িয়ে গেলেও মেসি ভালো করেই জানেন, এই পুরস্কার নির্ধারণে বিশ্বকাপের সাফল্য বড় প্রভাবক হিসেবে কাজ করবে। বিশ্বকাপে ব্যর্থ মেসি তাই বলছেন, ‘আমি খুশি হব, ওই পুরস্কারটি আমাদের ড্রেসিংরুমে থেকে গেলেই।’ ওয়েবসাইট।‘সান’কে হুমকি পিসিবিরযেন এই সময়টারই অপেক্ষা করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি আইসিসির চোখে নির্দোষ প্রমাণিত হওয়ার পরই ব্রিটিশ ট্যাবলয়েড সান-এর বিরুদ্ধে মামলার হুমকি দিল পাকিস্তান। টেস্ট সিরিজে ওঠা স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে পরিস্থিতি যখন এমনিতেই উত্তপ্ত, সেই সময় সান তৃতীয় ওয়ানডের কয়েকটি ওভারে রান কীভাবে উঠবে, সেটি পাকিস্তান আগে থেকেই ঠিক করে রেখেছে বলে তথ্য দেয় আইসিসিকে। এ নিয়ে কোণঠাসা পিসিবি তখন কিছু বলেনি। কিন্তু এখন যখন সুনির্দিষ্ট কোনো প্রমাণ মিলছে না বলে ঘোষণা দিল আইসিসি, অমনি পিসিবি জানাল, সান-এর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার কথা তারা ভাবছে। ওয়েবসাইট।রায়নার পাশে ধোনিওসুরেশ রায়নার সঙ্গে বাজিকরদের যোগাযোগ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের গত শ্রীলঙ্কা সফরে অবৈধ জুয়ায় জড়িত এক ব্যক্তির এক মেয়ের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন রায়না। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলছেন, এর সঙ্গে বাজিকরদের যোগসূত্র খোঁজাটা অতি সরলীকরণ হয়ে যায়। ধোনির দাবি, ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকেই ব্যাপারটি জানানো হয়েছিল। কোনো লুকোছাপা করা হয়নি। অধিনায়কের মতো রায়নার পাশে এসে দাঁড়িয়েছেন সতীর্থ হরভজন সিংও। ওয়েবসাইট।জার্মানির চুয়ান্নর দল ডোপপাপী?১৯৫৪ বিশ্বকাপের জার্মানির ফুটবল দলটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দলটিই যে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছিল দেশটিকে। তা-ও আবার ফেরেঙ্ক পুসকাসের দুর্দমনীয় হাঙ্গেরিকে হারিয়ে! কিন্তু সেই দলটির বিরুদ্ধেই এতদিন পর উঠল অভিযোগ। লিপজিগ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, পারফরম্যান্স বাড়ানোর জন্য ওই দলের খেলোয়াড়দের মেটামফেটামাইন নামের ওষুধ দেওয়া হয়েছিল। ভিটামিন ‘সি’ মনে করে খেলোয়াড়েরা এই পারফরম্যান্স বাড়ানোর ড্রাগটি নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। একই ড্রাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেওয়া হয়েছিল জার্মান সৈন্যদের। এএফপি।