টু ক রো খ ব র
গৃহকাতর তেভেজবিচিত্র সমস্যায় পড়েছেন রবার্তো মানচিনি। খেলোয়াড়দের অনেক সমস্যার সমাধানে কোচকে উদ্যোগী হতে হয়। কিন্তু এই সমস্যার সমাধান যে জানা নেই ম্যানচেস্টার সিটি কোচের। একটা দেশকে তো আর উপড়ে এনে আরেক দেশে বসিয়ে দেওয়া যায় না! হয়েছে কি, সিটি অধিনায়ক কার্লোস তেভেজ ইদানীং একটুতেই বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। মাঝখানে তো খেলাটেলা ছেড়ে আর্জেন্টিনায় ফিরে যাবেন বলেও জানিয়ে দিলেন। সেটা কোনোমতে ঠেকিয়ে রাখা গেলেও তাঁর গৃহকাতরতার দাওয়াই মিলছে না। আর্সেনালের বিপক্ষে গত ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়া তেভেজ দেশে ফিরে গেছেন। অথচ এ সময় তাঁকে দ্রুত সারিয়ে তোলা জরুরি। ১০ নভেম্বর ডার্বিতে তেভেজকে ভীষণ দরকার। দলের এক নম্বর তারকার ওপর থেকে চাপ কমাতে মানচিনি আর্জেন্টিনাকে অনুরোধ করেছেন, অগুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় যেন তাঁকে না খেলানো হয়। ওয়েবসাইট।পাদুকায় গার্দিওলা!কে? প্রশ্নটা কদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ওল্ড ট্রাফোর্ডে। কে ধরবেন ম্যানচেস্টার ইউনাইটেডের হাল? অ্যালেক্স ফার্গুসনের যোগ্য উত্তরসূরি হওয়ার যোগ্যতা আছে কার? পেপ গার্দিওলা! মিডিয়ার গুঞ্জন, উত্তরসূরি হিসেবে নাকি গার্দিওলার কথা ভাবছেন খোদ ফার্গুসনই। বার্সেলোনার নতুন সভাপতি স্যান্দ্রো রসেলের সঙ্গে গার্দিওলার সম্পর্কটাও ভালো নয়। অনেক ঝামেলা শেষে নতুন চুক্তিতে সই করেছেন বার্সা কোচ। সেটাও মাত্র এক বছরের মেয়াদে। আগামী মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে সেই মেয়াদ। এরপর আবারও গার্দিওলা মুক্ত। দেখাই যাক, এই খবর সত্যি হয়, নাকি স্রেফ গুঞ্জন হয়ে মিলিয়ে যায় বাতাসে। ওয়েবসাইট।বেয়াড়া বায়ার্নসমান ৩টি করে জয়, পরাজয়, ড্র। ৯ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১১-তে। শীর্ষে থাকা মেইঞ্জের সঙ্গে ব্যবধান ১২ পয়েন্টের! বায়ার্ন মিউনিখ ধুঁকছে। কেন ধুঁকছে সেটির জুতসই ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। তবে গত মৌসুমে লিগ-কাপ ‘ডাবল’ জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও ওঠা দলটির এই দুর্দশার মূল কারণ হতে পারেন আরিয়েন রোবেন। দলের আসল অস্ত্রটাই যে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি। চোট নিয়ে বসে আছেন বাইরে। আর তাঁর এই অবস্থার জন্য হল্যান্ড ফুটবল ফেডারেশনকেই দুষছে বায়ার্ন। এ নিয়ে তিন মাস ধরেই পাল্টাপাল্টি কথার লড়াই চলছে। এবার আর কথায় চিড়ে ভেজাচ্ছে না বায়ার্ন, হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নে গিয়ে মামলা করার। ধারণা করা হচ্ছে, এই মামলার ফলাফল জাতীয় দল বনাম ক্লাবের লড়াইটিকে দিতে পারে ভিন্ন মাত্রা। এর পর থেকে যেকোনো খেলোয়াড়ের ওপর জাতীয় দলের চেয়ে ক্লাবেরই বেশি অধিকার প্রতিষ্ঠা হতে পারে। ওয়েবসাইট।