টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোয়েইনির জন্যবাতাসে জোর গুঞ্জন, বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে দলে পেতে উঠে-পড়ে লেগেছে ইংলিশ ক্লাব ম্যানইউ, চেলসি, টটেনহাম হটস্পার। জার্মান মিডফিল্ডারকে পেতে জানুয়ারির দলবদলে সর্বোচ্চ মূল্য দিতেও রাজি ইংলিশ ক্লাবগুলো। শোয়েইনিও নাকি বায়ার্ন ছাড়তে চান। এতেই টনক নড়েছে বায়ার্ন মিউনিখের। ২০১২ পর্যন্ত বর্তমান চুক্তিতে থাকা শোয়েনস্টাইগারকে যেকোনো মূল্যে ধরে রাখতে চাইছে তারা। বায়ার্ন সভাপতি উইলি হোয়েনেসের প্রত্যাশা, শোয়েনস্টাইগার বায়ার্নেই থাকবেন, ‘বাস্তিয়ান জানে, সে এখানে কী। সে এখানে ভিখারি বা নিঃস্ব নয়। বায়ার্নের বোর্ড থেকে যখন কারও অর্থ চায়, সে তা পায়’—বলেছেন হোয়েনেস। কিন্তু জার্মানির এই সৃষ্টিশীল মিডফিল্ডার যদি চলেই যান, তখন কেমন লাগবে? ‘আমরা স্বস্তি পাব না। কারণ আমরা জানি, সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ’—বলেছেন হোয়েনেস। এএফপি।পিটারসেনের রুনি-স্তুতিদুজনেই ইংল্যান্ডের বড় তারকা। তবে দুজনের জগৎ আলাদা। ওয়েইন রুনি ফুটবলার। কেভিন পিটারসেন ক্রিকেটার। দুজনেই জাতীয় দলের অপরিহার্য সদস্য। তবে দুজনেই পার করছেন বড় দুঃসময়। একই পথের পথিক বলেই কি না রুনির কষ্টটা পিটারসেন পড়তে পারছেন নিজের আয়নায়। অস্ত্রোপচারের পর ১৮ মাস ধরেই পিটারসেনের ফর্ম নেই। পিটারসেনের বিশ্বাস, রুনির অবস্থাও এখন তাই। এ অবস্থায় সবাইকে রুনির পাশে থাকার আহ্বানই জানালেন পিটারসেন, ‘আমি রুনির অবস্থা বুঝতে পারি। তাকে এখন সমর্থন করা উচিত। সে প্রতিভাবান। সে একদিন খেলাটার কিংবদন্তি হবে। তার খারাপ দিকগুলো নিয়ে খোঁচাখুঁচি না করে তাকে সমর্থনই দিয়ে যেতে হবে।’ এই দুঃসময়ে রুনির দুবাই ভ্রমণে যাওয়াটা উচিত হয়নি বলেই মনে করেন পিটারসেন। ওয়েবসাইট।যুগপূর্তি হলো না উডসেরমাঠের বাইরের ঘটনায় মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়েছে আগেই। টাইগার উডসের রাজত্ব হারানোর ঘোষণা দিয়ে দিল এবার বিশ্ব র্যা ঙ্কিংও। টানা ২৮১ সপ্তাহ এক নম্বরে থাকার পর ব্রিটেনের লি ওয়েস্টউডের কাছে শীর্ষস্থান হারিয়েছেন উডস। কাল প্রকাশিত র্যা ঙ্কিংয়ে উডস নেমে গেছেন দুইয়ে। সব মিলিয়ে উডস শীর্ষে ছিলেন ৬২৩ সপ্তাহ, আর মাত্র এক সপ্তাহ থাকলেই র্যা ঙ্কিং শীর্ষে এক যুগ পূর্ণ হতো আমেরিকান গলফারের। শীর্ষে ওঠার সুযোগ ছিল মার্টিন কেমারেরও। স্পেনের আন্দালুসিয়া কাপে সেরা দুইয়ের ভেতর থাকতে পারলে শীর্ষে উঠে যেতেন ২৬ বছর বয়সী জার্মান গলফারই। সেটা না পারায় ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠে গেলেন ওয়েস্টউড। শীর্ষে ওঠার মুহূর্তটিকে ৩৭ বছর বয়সী গলফার বলছেন ক্যারিয়ারের সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত। আর নিজের ব্যর্থতার কষ্ট সামলে খুদে বার্তায় রাইডার কাপ সতীর্থকে অভিনন্দন জানিয়েছেন কেমার। ওয়েবসাইট।