টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনার দাবি৫০তম জন্মদিনটা ম্যারাডোনার কেটেছে বিষণ্নতায়। জন্মদিনে যা প্রাপ্তি, ম্যারাডোনা পেয়েছেন কেবল নাপোলির কাছ থেকে। টানা সাত বছর খেলে ইতালির ক্লাবটিকে অখ্যাত থেকে বিখ্যাত করেছিলেন। জন্মদিনে নানা কর্মসূচি পালন করা নাপোলি ব্রেসিয়ার বিপক্ষে জয়টিও ম্যারাডোনাকে উৎসর্গ করেছে। ১-০ গোলের এই জয়টি আবার নাপোলিকে উপহার দেন ম্যারাডোনার আর্জেন্টিনা দলের সদস্য এজকুয়েল লাভেজ্জি। এই ঘটনা আবেগপ্রবণ ম্যারাডোনাকে এতটাই ছুঁয়ে গেছে, ক্লাবের ১০ নম্বর জার্সিটা লাভেজ্জিকেই দেওয়ার পরামর্শ দিয়েছেন, ‘লাভেজ্জিকে ধন্যবাদ। সে অসাধারণ খেলোয়াড় এবং মানুষ হিসেবেও দারুণ। ২২ নম্বর নয়, “এল পোচো”র অবশ্যই ১০ নম্বর জার্সি পরা উচিত।’ ওয়েবসাইট।বিশ্বকাপের চেয়েও ভালো!‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কোনটি? বিশ্বকাপ ফুটবল? ভুলে যান। শুনুন, স্যার অ্যালেক্স ফার্গুসন কী বলছেন। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দাবি, বিশ্বকাপ ফুটবল নয়, বিশ্বের সেরা ফুটবল আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ! শুধু এটুকু বললেও চলত। বিশ্বকাপ ফুটবল কতটা বিরক্তিকর, এটা বোঝাতে বলেছেন, ‘বিশ্বকাপ ফুটবল দেখার চেয়ে দন্ত চিকিৎসকের কাছ থেকে ঘুরে আসাও ভালো।’ নতুন ফরম্যাট চাম্পিয়ন্স লিগের জনপ্রিয়তা কমিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ফার্গুসন করেছেন পাল্টা প্রশ্ন, ‘গত ছয়টি বিশ্বকাপ দেখেছেন? ১৯৯০ ইতালি বিশ্বকাপ থেকেই বিশ্বকাপ আর আগের মতো নেই।’ পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি হয়তো আছে। তবে একটা ব্যাপার নিশ্চিত, বিশ্বকাপ দেখা আর ডেন্টিস্টের কাছে যাওয়া—ফার্গির বিরক্তিকর অভিজ্ঞতা এই দুটোই! ওয়েবসাইট।তর সইছে না রোনালদিনহোরদায়িত্ব নিয়ে তিন ম্যাচেই জিতিয়েছেন। তবে মানো মেনেজেসের আসল পরীক্ষাটা ১৭ নভেম্বর। কাতারের দোহায় এদিন প্রীতি ম্যাচটি যে চিরশত্রু আর্জেন্টিনার বিপক্ষে। এ ম্যাচ নিয়ে ব্রাজিল কোচের ভাবনা যা-ই হোক, নতুন করে ডাক পাওয়া দুই তারকার মাঠে নামতে তর সইছে না। দুজনেই গুনছেন অপেক্ষার প্রহর। এক বছরেরও বেশি সময় পর দলে ডাক পাওয়া রোনালদিনহোকে হাতছানি দিয়ে ডাকছে হলুদ জার্সি। আবার বিখ্যাত হলুদ জার্সি পরবেন ভেবে রোমাঞ্চিত দুবারের ফিফা বর্ষসেরা। আর নেইমারের তর সইছে না মেসির বিপক্ষে খেলবেন বলে, ‘মেসি আমার চেয়ে অনেক ভালো। সে বিশ্বের সেরা। আমি তার পর্যায়ে পৌঁছাতে পারি, তবে তার আগে আমাকে অনেক দূর যেতে হবে।’ ওয়েবসাইট।