টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেড কাপ ইতালিরযুক্তরাষ্ট্রকে হারিয়ে এবারও ফেড কাপের শিরোপা জিতল ইতালি। গত বছর এই ইতালির কাছে হেরেই ফেড কাপবঞ্চিত হয় যুক্তরাষ্ট্র। এবার ছিল প্রতিশোধের মিশন। কিন্তু উইলিয়ামস বোনদের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্র গড়ে অনভিজ্ঞ দল। ‘বেস্ট অব ফাইভের’ ফাইনালে শনিবারই ২-০-তে এগিয়ে যায় ইতালি। রোববার ফ্রান্সেসকা শিয়াভোনেকে হারিয়ে মেলানি অডিন আশা জাগিয়েছিলেন। কিন্তু ফ্লাভিয়া পেনেত্তা কোকো ভান্ডেভেগেকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে দিতেই ৩-১-এ শিরোপা উঠে যায় ইতালির হাতে। পুরুষদের ডেভিস কাপের সমতুল্য ফেড কাপের যাত্রা শুরু ১৯৬৩-তে। ২০০৫ পর্যন্ত শিরোপাবঞ্চিত ইতালি শেষ পাঁচ বছরেই জিতল তৃতীয় শিরোপা! যুক্তরাষ্ট্র সর্বশেষ ফেড কাপের শিরোপা জেতে ২০০০ সালে। এএফপি।জেব্রেসেলাসির অবসরনিয়তিকেই মেনে নিলেন হাইলে জেব্রেসেলাসি। ১৯৯২ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ দিয়ে অ্যাথলেটিকস দুনিয়ায় আত্মপ্রকাশ করা ইথিওপিয়ান ম্যারাথন তারকার ‘একদিন অবসর নিতে হবে’ ভাবনাটা কখনোই ছিল না! কিন্তু রোববার আচমকই বলে ফেললেন, ‘বিদায়’। হ্যাঁ, ট্র্যাক থেকে নিজেকে সরিয়ে নিলেন জেব্রেসেলাসি। বিশ্ব হারাল মহান এক অ্যাথলেটকে। ৩৭ বছর বয়সী দূরপাল্লার এই ইথিওপিয়ান দৌড়বিদ ১০০০০ মিটারে অলিম্পিক সোনা জিতেছেন দুবার। চারবার জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নিউইয়র্কে এসেছিলেন প্রথমবারের মতো নিউইয়র্ক সিটি ম্যারাথনে অংশ নিতে। কিন্তু হাঁটুর চোটের কারণে বাদ পড়েন। আবেগময় ভাষায় এরপরই দিয়েছেন অবসরের ঘোষণা, ‘অবসরের কথা কখনোই ভাবিনি আমি। কিন্তু এই প্রথম, এই দিনটিতে মনে হলো আমাকে থামতে হবে।’ এএফপি।বেকহাম আবারকদিন আগে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ওয়েস্টার্ন আঞ্চলিক পর্যায়ের শিরোপা জয়ের নায়ক ছিলেন বেকহাম। গোল করেছিলেন। এবার অবশ্য গোল পাননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। তবে এল গ্যালাক্সিকে এমএলএস ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে তুলে দেওয়ার নায়ক তিনিই। ফাইনালের পথে সিয়াটল সাউন্ডারকে গ্যালাক্সি হারিয়েছে ২-১ গোলে। দলের দুটি গোলের উৎসই বেকহাম। ১৯ মিনিটে বেকহামের কর্নার কিকে হেড করে গ্যালাক্সিকে এগিয়ে দেন যুক্তরাষ্ট্র স্ট্রাইকার এডসন বাডল। ৮ মিনিট পর বেকহামের বাঁক খাওয়ানো ফ্রি-কিক সিয়াটল ডিফেন্ডার গঞ্জালেসের মাথায় লেগে ঢুকে যায় জালে। ২১ নভেম্বর টরন্টোর ফাইনালে গ্যালাক্সির প্রতিপক্ষ এফসি ডালাস। রয়টার্স।