টু ক রো খ ব র
আশা পাচ্ছেন ওবিলালেফিফা প্রথমে দিতে চেয়েছিল ২৫ হাজার ডলার। মৃত্যুদুয়ার থেকে ফিরে আসা অসহায় এক ফুটবলারের করুণ মুখের দিকে তাকিয়েই কি তাহলে মন গলল! অনুদানের বরাদ্দ বাড়িয়ে কোজোভি ওবিলালেকে এক লাখ ডলারই দেবে ফিফা। ওবিলালেকে ফিফা কেন টাকা দেবে, সেটা সবারই জানা। ‘মৃত্যু’ দেখে আসা টোগো জাতীয় দলের এই গোলরক্ষক এখন পঙ্গু, কাটাচ্ছেন অসহায়ত্বের জীবন। সত্যিকার অর্থে ‘মৃত্যুকূপ’ দেখে এসেছেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষক। গত জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপ খেলতে অ্যাঙ্গোলায় যাচ্ছিল টোগো। সে সময় টোগোর টিম বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তিনজন মারা যান। শুরুতে জানা গিয়েছিল মারা গেছেন ওবিলালেও। পঙ্গু হয়ে বেঁচে থাকা এই ফুটবলারের পাশে দাঁড়িয়েছে ফ্রান্সের ফুটবল অ্যাসোসিয়েশনও। ৬৫ হাজার পাউন্ড অনুদান দেবে তারা। ওয়েবসাইট।আজহারের আশাবিতর্কে জড়িয়ে খেলা ছেড়েছেন সেই ২০০০ সালে। তিনি এখন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের এমপি। রাজনীতিতে নাম লেখালেও ক্রিকেটের মায়া এখনো ভুলতে পারেননি মোহাম্মদ আজহারউদ্দিন। মাস তিনেক পরই দেশের মাটিতে বিশ্বকাপ। ভারতের সাবেক অধিনায়ক আশায় বুক বাঁধছেন, ধোনি-শচীন-শেবাগরা দেশবাসীকে আরেকবার ভাসাবে বিশ্বকাপ জয়ের আনন্দে। টেস্টে এক নম্বর, ওয়ানডেতে তিন নম্বরে। ধোনির এই দলটিকে ঘিরে স্বপ্ন দেখাই যায়। কিন্তু যদি না জেতে? আজহার বলছেন সেটা হবে হতাশার, ‘তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে ভারতের বর্তমান দলটি চমৎকার। তারা বিশ্বকাপ তুলে আনতে পারে।’ টানা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা নয়; আজহার বলছেন শিরোপার পথে ভারতের প্রধান বাধা এশিয়া-প্রতিবেশী শ্রীলঙ্কা। ওয়েবসাইট।পাস্তোরের উল্টো সুরসপ্তাহ না ঘুরতেই সুর পাল্টে ফেলেছেন হাভিয়ের পাস্তোরে। গত শুক্রবার স্প্যানিশ মিডিয়াকে আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেছিলেন, তাঁর ইচ্ছা বার্সেলোনায় যোগ দিয়ে লিওনেল মেসির সঙ্গে খেলা। জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে খেলার ইচ্ছাটা এখনো অটুট। পাল্টে ফেলেছেন বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা। বার্সেলোনায় যাবেন না, অথচ মেসির সঙ্গে খেলবেন, তা কী করে সম্ভব? সম্ভব, মেসি বার্সেলোনা ছেড়ে পালেরমোতে চলে এলেই হলো! পাস্তোরেও তা-ই বলছেন, মেসির উচিত বার্সেলোনা ছেড়ে পালেরমোতে যোগ দেওয়া! এই ২১ বছর বয়সী বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা ত্যাগ করলেন কেন? পাস্তোরে বোধ হয় বুঝে গেছেন, পালেরমো তাঁকে ছাড়বে না। ওয়েবসাইট।