টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ ওয়েন!বয়স মোটে ৩০। এই বয়সেই বুটজোড়া তুলে রাখার পরিকল্পনা শুরু করে দিয়েছেন মাইকেল ওয়েন। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আর এক মৌসুমের চুক্তি আছে। হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডেই শেষ হয়ে গেল তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ার। এত কাঁচা বয়সেই বিদায়ের পরিকল্পনা কেন? খেলা তো আর কম হলো না! এবার পেশাদার ক্যারিয়ারের ১৪তম মৌসুম শুরু হচ্ছে তাঁর। তবে সত্যিকার কারণটা অন্য। লক্ষ্য স্থির করেছেন, কোচ হবেন তিনি! ওয়েন নিজেই বলেছেন, ‘দুই বছর আগে যদি ম্যানেজার হওয়ার বিষয়ে জানতে চাওয়া হতো, আমি হয়তো না বলে দিতাম। কিংবা নিজের মধ্যে ২০ শতাংশ সুযোগ দেখতাম। কিন্তু এখন সম্ভাবনাটা ৮০ শতাংশ।’ চোটের কারণে দুই-তিন বছর আগে নিউক্যাসলে সময়টা বাজে কেটেছিল। ওয়েনের মনে কোচ হওয়ার বাসনাটা জেগেছে তখনই। ওয়েবসাইট।রবিনহোয় চোখ বেনফিকারকোচ রবার্তো মানচিনি রবিনহোকে ম্যানচেস্টার সিটিতে ফিরিয়ে আনতে উদগ্রীব। কিন্তু রবিনহো সেটা চান না। পূর্ব লন্ডনের ক্লাবটির প্রতি এতই বিতৃষ্ণ যে, ম্যানসিটি ছাড়তে মরিয়া তিনি। পরিস্থিতি যখন এই, তখন জানা গেল, ব্রাজিলিয়ান এই তারকাকে দলে টানতে আগ্রহী বেনফিকা। তবে পর্তুগিজ ক্লাবটি কোনো যোগাযোগ বা প্রস্তাব দিয়েছে কি না, সেটি জানা যায়নি। ২০০৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে এলেও গেল মৌসুমের মাঝামাঝি সময় ম্যানসিটি রবিনহোকে ধারে খেলতে পাঠায় তাঁর দেশ ব্রাজিলের সান্তোসে। ওয়েবসাইট।আবার সুয়ারেজরেফারিরা লাল কার্ডটা হরহামেশাই বের করেন। কিন্তু পরশু রাতে টোয়েন্টি এনশেড ও আয়াক্সের মধ্যকার ডাচ সুপার কাপের ফাইনালে দেখানো লাল কার্ডটি বড় খবর হওয়ার কারণ, লাল কার্ডটি পেয়েছেন আয়াক্স স্ট্রাইকার সুয়ারেজ। উরুগুয়ের সেই সুয়ারেজ, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যিনি অঘোষিত গোলরক্ষক সেজে হাত দিয়ে আটকেছিলেন ঘানার নিশ্চিত গোল। পেয়েছিলেন লাল কার্ড। এবার পেলেন বিপজ্জনক ট্যাকল করার দায়ে। প্রথমার্ধেই লাল কার্ড দেখা সুয়ারেজ ম্যাচ শেষে খলনায়ক। কারণ তাঁর দল আয়াক্সকে ১-০ গোলে হারিয়ে ডাচ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে টোয়েন্টি এনশেডে। ওয়েবসাইট।