টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোরলানের খরাস্পেনে আগের ছয়টি মৌসুম কাটিয়েছেন দুর্দান্ত। দুবার জিতেছেন ইউরোপিয়ান সোনার জুতা। ডিয়েগো ফোরলান জাদু দেখিয়েছেন গত বিশ্বকাপেও। উরুগুয়েকে ৪০ বছর পর সেমিফাইনালে তোলার পথে করেছিলেন সর্বোচ্চ ৫ গোল। হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। অথচ এই ফোরলানই যেন গোল করতে ভুলে গেছেন। বিশ্বকাপের ঝলসানো পারফরম্যান্সটা টেনে এনেই শুরু করেছিলেন মৌসুম, প্রথম দুই ম্যাচেই করেছিলেন ৩ গোল। এরপরই কী হলো, সর্বশেষ ১২ ম্যাচে কোনো গোল নেই! তাঁর এই গোল-খরায় চিন্তিত অনেকেই, তবে ফোরলান বলছেন, এই গোল-বন্ধ্যাত্বের জন্য অস্থির নন বরং তিনি আশাবাদী, ‘গোল শিগগিরই আসবে।’ ওয়েবসাইট।বার্সা ছাড়বেন কিরকিচ!বার্সেলোনাতেই ফুটবলের হাতেখড়ি। বার্সেলোনাই তাঁর ঘরবাড়ি। কিন্তু এই ঘরে বুঝি আর বেশি দিন থাকা হচ্ছে না বোজান কিরকিচের। তিনি ছাড়তে চাইছেন বার্সেলোনা। তাঁর এজেন্টই বাজারে ছড়িয়ে দিয়েছেন এই খবর, ন্যু ক্যাম্পে নিজের ভবিষ্যৎ নিয়ে কিরকিচ সন্দিহান। আর তাই আগামী জুনেই কিরকিচ ছেড়ে যেতে পারেন ন্যু ক্যাম্প। বয়স মাত্র ২০। এরই মধ্যে বার্সেলোনায় কাটিয়ে দিয়েছেন ১১টি বছর। যুবদল, ‘বি’ দল হয়ে ২০০৭ থেকে খেলছেন বার্সেলোনার মূল দলে। কেন ছিঁড়ে ফেলতে চান এই সম্পর্ক? ডেভিড ভিয়া আসায় বার্সেলোনার মূল একাদশে জায়গাটা যে অনিশ্চিত হয়ে গেছে। মেসি-ভিয়া-পেদ্রোর ভিড়ে সুযোগই মিলছে না মাঠে নামার। ওয়েবসাইট।ক্ষমা করবেন না বাজ্জোআ-ট বছর! একজন মানুষের জন্য অনেক লম্বা সময়। কত কিছুই না পাল্টে যায় এর ভেতরে। কিন্তু একটা জিনিস এখনো পাল্টায়নি রবার্তো বাজ্জোর। জিওভান্নি ত্রাপাত্তোনির ওপর তাঁর রাগটা আছে আগের মতোই। থাকবে আজীবন! বাজ্জোকে যে ২০০২ বিশ্বকাপের দলে রাখেননি ইতালির তখনকার কোচ ত্রাপাত্তোনি। প্রচন্ড ইচ্ছা থাকার পরও বিশ্বকাপটা খেলা হয়নি ইতালিয়ান মহাতারকার। ‘যদি আমি হুইলচেয়ারেও থাকতাম তাহলেও সুযোগটা আমাকে দেওয়া যেত’—আরেকটি বিশ্বকাপ খেলতে না পারার যন্ত্রণা যেন ভুলতেই পারছেন না ১৯৯৩ সালে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কারজয়ী বাজ্জো। বিশ্বকাপ আক্ষেপ হয়ে থাকা বাজ্জোর জন্য বড় একটা আনন্দের খবর হয়ে এসেছে শান্তিতে নোবেলজয়ীদের সংগঠনের এক ঘোষণা। এ বছরের বিশেষ ‘বিশ্বশান্তি পুরস্কার’ পেয়েছেন তিনি। ওয়েবসাইট।