টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফায় আর নয়বয়স ৬৫ হয়ে গেছে। এই বয়সে দেশ-বিদেশে ভ্রমণ করার ধকলটা ঠিক স্বস্তির নয়। তাই বায়ার্ন মিউনিখের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এবার ফিফার নির্বাহী কমিটি থেকেও সরে দাঁড়াচ্ছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। তাঁর বিকল্প হিসেবে থিও জোয়ানজাইগার বা কার্ল হেইঞ্জ রুমেনিগেকে ভাবছে জার্মানি। ২০০৭ সাল থেকে ফিফার নির্বাহী কমিটিতে থাকা কাইজার চাইলে ২০১১ সালেও নির্বাচন করতে পারেন। কিন্তু পুনর্নির্বাচন করার কোনো ইচ্ছাই নেই জার্মান কিংবদন্তির। ‘ফিফা নির্বাহী কমিটির সহকর্মীদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। সেপ ব্ল্যাটার (ফিফা সভাপতি) ও মিশেল প্লাতিনির (উয়েফা সভাপতি) সঙ্গে আমার সম্পর্কটা ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমার সিদ্ধান্তের জন্য আমি ক্ষমাপ্রার্থী’—বলেছেন কাইজার। সবকিছু ছেড়ে সময় কাটাবেন বর্তমান স্ত্রী হেইডি এবং সন্তান জোয়েল ও ফ্রান্সেসকার সঙ্গে। ওয়েবসাইট।অনুশীলনে রোবেন১১ ম্যাচে ১৬ পয়েন্ট, অবস্থান নবম—গত মৌসুমে ডাবল জেতা বায়ার্ন মিউনিখের দুর্দশা এতেই বোঝা যায়। বায়ার্নের এই করুণ পরিণতির জন্য আরিয়েন রোবেনের বড় দায়। মৌসুমের এক-তৃতীয়াংশ চলে গেছে অথচ চোটের কারণে এই ডাচ তারকাকে এখনো মাঠে নামাতে পারেনি জার্মান চ্যাম্পিয়নরা। তবে বায়ার্নের দুশ্চিন্তার দিন বুঝি ফুরিয়ে এল, দীর্ঘদিন ঘরে বসে কাটানো রোবেন ফিরেছেন অনুশীলনে। শিগগিরই হয়তো ফিরবেন মাঠেও। না, এখনই পুরোদস্তুর অনুশীলন শুরু করেননি ডাচ উইঙ্গার। হালকা অনুশীলন, কেবল দৌড়ঝাঁপের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে বায়ার্নের ডাচ কোচ ফন গল আশাবাদী এই বছরই সুস্থ হয়ে উঠবেন ২৬ বছর বয়সী রোবেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোবেন। এটি নিয়ে বিশ্বকাপে খেলে অবস্থা আরও খারাপ করে তোলেন। ওয়েবসাইট।প্রত্যাখ্যানতিনটি মাত্র গোল করেছেন মৌসুমে। যার শেষটি সেই ১১ সেপ্টেম্বর। ফোরলানের গোল-খরা নিয়ে ইতিমধ্যে নিন্দুকেরা সোচ্চার। এরই মধ্যে খবর বেরোয়, ফোরলানকে পেতে প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু খবরটি প্রত্যাখ্যান করেছেন ফোরলানের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ‘ফোরলানের ক্ষেত্রে, এ রকম কিছু ঘটেনি। আমরা কিছু জানি না’—বলেছেন অ্যাটলেটিকো সভাপতি এনরিকে সেরেজো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার দাবি, বিশ্বকাপের সেরা খেলোয়াড়টিকে পেতে রিয়াল ১ কোটি ৮০ লাখ ইউরো প্রস্তাব দিয়েছে অ্যাটলেটিকোকে। যা তাঁর ‘বাইআউট ক্লজে’র অর্ধেক! এনরিকে বলছেন, কোচের সঙ্গে ফোরলানের কোনো ঝামেলা নেই। ফোরলান গোল করা শুরু করলেই কেউ আর কিছু বলবে না। এদিকে আরেক গুঞ্জন, ৩১ বছর বয়সী ফোরলানের আগ্রহ নাকি ইংলিশ ক্লাব টটেনহাম ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। এএফপি।