টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ উপদেষ্টা জিদানক্লাব সভাপতির উপদেষ্টা পদ অলংকৃত করে আছেন অনেক দিন ধরেই। এবার রিয়াল মাদ্রিদের আরও একটি দায়িত্ব নিলেন ফরাসি কিংবদন্তি। কোচ হোসে মরিনহোকে সহায়তা দিতে রিয়ালের মূল দলে কাজ করবেন ‘বিশেষ উপদেষ্টা’ হিসেবে। জিদানকে রিয়ালের মূল দলের হয়ে কাজের দাবিটা জানান কোচ হোসে মরিনহো। মূল দলে কাজ করবেন, এটাও আগেই নিশ্চিত হয়েছে। কিন্তু ‘পদ’টা কী হবে, অনিশ্চয়তা ছিল তা নিয়েই। রিয়ালের ওয়েবসাইটে জানানো হয়েছে, জিদান দলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ নিয়ে কাজ করবেন, দলের সঙ্গে সফর করবেন, ম্যাচ-পূর্ব আলোচনায় অংশ নেবেন, অনুশীলনে যাবেন এবং প্রধান কোচ মরিনহোর সঙ্গে বৈঠক করবেন। রোনালদো-হিগুয়েইনরা নিশ্চয়ই আরও বেশি উজ্জীবিত হবেন। রয়টার্স।ফেদেরারের ‘অপয়া’ জয়সেমিফাইনাল, ফাইনালের হিসাব বাদ দিন, ক্যারিয়ারে শিরোপাই জিতেছেন ৬৫টি। কিন্তু শিরোপা-ফাইনাল দূর স্বপ্ন, কখনো প্যারিস মাস্টার্সের সেমিফাইনালেই উঠতে পারেননি ফেদেরার। অবশেষে ‘অপয়া’ প্যারিস মাস্টার্সে একটা বন্ধ্যাত্ব ঘুচল ১৬টি গ্র্যান্ড স্লামের মালিকের। জার্মানির ইয়ুর্গেন মেলজারকে ৬-১, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন সুইস তারকা। শেষ চারে তাঁর প্রতিপক্ষ ঘরের ছেলে গায়েল মনফিলস। যিনি কখনোই হারাতে পারেননি ফেদেরারকে। গত বছরের ফাইনালিস্ট মনফিলস সেমিতে উঠেছেন অঘটন ঘটিয়ে, কোয়ার্টার ফাইনালে তিনি ৬-২, ২-৬, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন অ্যান্ডি মারেকে। এএফপি।রুনির উন্নতিম্যানচেস্টার ইউনাইটেড খুশি। বিশ্বখ্যাত ক্লাব হিসেবে খুশি হওয়ার হাজারটা কারণ থাকতে পারে। তবে ম্যানইউর এবারের খুশির কারণ, রুনি। যুক্তরাষ্ট্রে পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে থেকে ক্রমেই উন্নতি করছেন। দলের এক নম্বর স্ট্রাইকারের উন্নতির খবর ম্যানইউ শিবিরে এনেছে স্বস্তি। বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ঘরের শান্তি নষ্ট হওয়ায় মানসিক অবস্থা ভালোও নয়। এর মধ্যে আবার পেয়ে বসেছে চোট। অস্থিরতার ভেতর দিয়ে যাওয়া রুনিকে তাই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ক্লাব ম্যানইউ হাতে নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। নিজেদের পয়সায় ম্যানইউ চিকিৎসা ও অনুশীলন করতে রুনিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বিভারটনে নাইকির সদর দপ্তরে। ম্যানইউর সহকারী কোচ মাইক ফেলানই দিয়েছেন সুখবরটি, ‘ওয়েইন সত্যিই ভালো করছে। সে সত্যিই কঠোর অনুশীলনে আছে। কাজ করছে সকাল-বিকেল।’ আগামীকাল ইংল্যান্ডে ফিরবেন রুনি। ওয়েবসাইট।