টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রগবার আশাসন্তানের সুখ দেখাটাই একজন বাবার প্রথম কাজ। দিদিয়ের দ্রগবাকেও সেই বাবাদের তালিকায় রাখুন, যাঁরা সন্তানের ভালোর জন্য সবকিছু করতে রাজি। আইভরিয়ান তারকা দ্রগবাকে এবার অন্তত উত্তাল সাগর পাড়ি দিতে হচ্ছে না। সন্তানদের মুখের দিকে তাকিয়ে কেবল চেলসিতে থেকে যাওয়ার স্বপ্নটা দেখলেই চলছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার স্বপ্ন, ক্যারিয়ারের বাকিটা সময় কাটিয়ে দেবেন চেলসিতে। সেই ২০০৪ থেকে আছেন চেলসিতে। স্ত্রী-সন্তান নিয়ে সেই থেকে লন্ডনেই তাঁর বসবাস। নিজে তো ভালো আছেনই, ভালো আছে তাঁর স্ত্রী-সন্তানও। ঘরের সঙ্গে লন্ডনের স্কুলও ভালোবেসে ফেলেছে দ্রগবার সন্তানেরা। এখন আবাস বদল করাটা হবে সন্তানদের ক্ষতির কারণ। ‘পরিবার এখানে স্থায়ী হয়ে গেছে। বাচ্চারা তাদের স্কুলকে ভালোবাসে। তাই ঠিকানা বদলানোটা খুব কঠিনই হবে’—বলেছেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার। এই মৌসুম শেষেই শেষ হবে চুক্তির মেয়াদ। দ্রগবা তাই চুক্তিটা নবায়ন করতে চান। এএফপি।জেনিতের জয়বিশ্বে তো বটেই, রাশিয়ান ক্লাব ফুটবলে জেনিত বড় কোনো দল ছিল না কিছুদিন আগেও। সাম্প্রতিক সময়ে চমক দেখাতে শুরু করেছে ১৯২৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। শেষ চমকটি দিল গত পরশু। রাশিয়ান প্রিমিয়ার লিগের এখনো দুই রাউন্ড বাকি। অথচ পরশুই শিরোপা উৎসব করে ফেলল সেন্ট পিটার্সবার্গের ক্লাবটি। পরশু জেনিতের মাঠে খেলতে এসেছিল রস্তোভ। শিরোপার হাতছানি পেয়েই সফরকারীদের ৫-০ গোলে উড়িয়ে দিল জেনিত সেন্ট পিটার্সবার্গ। দ্বিতীয় স্থানে থাকা সিএসকেএ মস্কো জেনিতের চেয়ে ৮ পয়েন্ট পেছনে। তাই জেনিত শিরোপা উৎসব সারল নিঃসংশয় হয়েই। প্রথম শিরোপা জেতে তারা ২০০৭ সালে। অখ্যাত জেনিতের দৈত্যরূপে আবির্ভাবও ওই বছরই। পরের বছর ২০০৮ জেতে উয়েফা কাপ, উয়েফা সুপার কাপ। এএফপি।