টু ক রো খ ব র
বালোতেল্লির হতাশামারিও বালোতেল্লি ক্লান্ত, শ্রান্ত। খেলতে খেলতে নয়, ম্যানচেস্টার সিটির ইতালিয়ান স্ট্রাইকার ক্লান্ত-শ্রান্ত বর্ণবাদী আঘাত সইতে সইতে। ক্লাব বা ইতালি, যে দলের জার্সিই বালোতেল্লির গায়ে উঠুক; দর্শকেরা বর্ণবাদী গালি দেয় তাঁকে। ইতালি-রোমানিয়া প্রীতি ম্যাচেও তাঁকে শুনতে হয়েছে তা। এবং সবচেয়ে আশ্চর্যের, দুই দলের সমর্থকদেরই লক্ষ্যবস্তু ছিলেন বালোতেল্লি। ইতালিয়ান সমর্থকদের দুয়োর মধ্যে মিশেছে রাজনীতিও ‘বহুবর্ণের ইতালি চাই না।’ ঘানাইয়ান বংশোদ্ভূত বালোতেল্লি স্পষ্টতই বুঝতে পেরেছেন প্লাকার্ডের ভাষা। কিন্তু কী বলবেন, ‘আমার খুব রাগ হচ্ছে এবং তিতিবিরক্ত। কী বলব তা বুঝতে পারছি না। বর্ণবাদের বিরুদ্ধে আমি একা তো আর লড়াই করতে পারব না। সবাইকে সোচ্চার হতে হবে!’ এএফপি। লারা জিম্বাবুয়েতেগত বিশ্বকাপে তিনি ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলে ফেলেছেন। কিন্তু ২০১১ বিশ্বকাপেও থাকছেন ব্রায়ান চার্লস লারা! খেলোয়াড় হিসেবে অবশ্যই নয়। তিনি বিশ্বকাপে থাকবেন জিম্বাবুয়ের ব্যাটিং উপদেষ্টা হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং কিংবদন্তি নিজেই জানিয়েছেন জিম্বাবুয়ের সঙ্গে তাঁর চুক্তিটা হয়ে গেছে, ‘আমি এখন এই দলটার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’ চুক্তি অনুযায়ী লারা জিম্বাবুয়ের বিশ্বকাপ অভিযানে সঙ্গী থাকবেন। থাকবেন মে মাসে বাংলাদেশের বিপক্ষে তাদের ‘হোম’ সিরিজেও; যেটি হতে পারে টেস্টে জিম্বাবুয়ের প্রত্যাবর্তন সিরিজ। এই প্রত্যাবর্তনের আগে দেশের ক্রিকেটকে ঢেলে সাজাতে নানা উদ্যোগ নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। এসব উদ্যোগের মধ্যে যেমন সাবেক জিম্বাবুয়ের খেলোয়াড়দের নানা ভূমিকায় দেশের ক্রিকেটে ফেরানো হচ্ছে, তেমনই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কয়েকজন সাবেক ক্রিকেটারকে নিয়োগ দেওয়া হচ্ছে বয়সভিত্তিক ও আঞ্চলিক দলগুলোর কোচ হিসেবে। অবশ্য এটা ঠিক পরিষ্কার নয়, সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ভূমিকাটা ঠিক কী হবে। কারণ সাবেক খেলোয়াড় গ্রান্ট ফ্লাওয়ারকেও খেলোয়াড় ও ব্যাটিং উপদেষ্টার ভূমিকাতেই ফিরিয়েছে জিম্বাবুয়ে। ওয়েবসাইট। চুক্তিভঙ্গওয়েম্বলিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের দুঃখ শুধু ২-১ গোলের পরাজয় নয়; হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে স্টিভেন জেরার্ডের মাঠ ছাড়াও। এই চোটে ইংল্যান্ডের চেয়েও বেশি ক্ষতি হয়েছে লিভারপুলের। ক্লাবটির ওয়েবসাইটে তাদের প্রধান চিকিৎসক পিটার ব্রাকনার জানিয়েছেন, তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন লিভারপুল অধিনায়ক। আর এতে খুব চটেছে লিভারপুল কর্তৃপক্ষ। চোটের ওপর কারও হাত নেই। কিন্তু লিভারপুলের দাবি, ৮৪ মিনিটে জেরার্ড আহত হয়েছেন, এতক্ষণ তাঁর মাঠেই থাকার কথা ছিল না। তাদের সঙ্গে নাকি ফ্যাবিও ক্যাপেলোর ‘ভদ্রজনোচিত চুক্তি’ ছিল যে, জেরার্ডকে এক ঘণ্টার বেশি খেলানো হবে না। কিন্তু ম্যাচ হারতে থাকায় সে চুক্তির কথা আর মনে রাখতে পারেননি ক্যাপেলো। এএফপি।