টু ক রো খ ব র
দায় নিলেন দেল বস্ক৪-১, এর পর ৪-০। হোক না দুটো ফলই অগুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে। তার পরও ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট যাদের মাথায়, সেই স্পেনের এমন পরাজয় মানায় না। আর্জেন্টিনার পর গত ম্যাচে পর্তুগালের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর কোচ ভিসেন্তে দেল বস্ক পরাজয়ের দায় নিয়েছেন একার কাঁধে। গত পরশু মাদ্রিদে দ্য দেল বস্ক মেথড নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পেনের কোচ বলেছেন, ‘প্রধান দোষী ব্যক্তিটা সম্ভবত আমিই। কারণ আমি খেলোয়াড়দের ওই দুই ম্যাচের জন্য যথেষ্ট উদ্দীপিত করতে পারিনি।’ ওয়েবসাইট।কোটলার প্রত্যাবর্তনঅবশেষে আইসিসির ছাড়পত্র পেল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। গত ডিসেম্বরে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচটি অনুপযুক্ত উইকেটের কারণে বাতিল হয়ে যাওয়ার পর থেকে নিষিদ্ধ হয়ে ছিল। গত সপ্তাহে আইসিসির পরিদর্শক দল নতুন করে তৈরি উইকেটে দিল্লি বনাম গুজরাটের ম্যাচ দেখার পর কোটলাকে আন্তর্জাতিক স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হলো। ১ জানুয়ারি থেকে এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আর কোনো বাধা থাকবে না। ফলে আগামী বিশ্বকাপে চারটি ম্যাচ এ মাঠে আয়োজনেরও ছাড়পত্র পেয়ে গেল শতবর্ষ পুরোনো ভেন্যুটি। ওয়েবসাইট।ইতোর শাস্তিঢুস মারার শাস্তি পেলেন স্যামুয়েল ইতো। ইন্টার মিলানের এই স্ট্রাইকারকে ইতালিয়ান লিগের তিন ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৩০ হাজার ইউরো। লিগের গত ম্যাচে শিয়েভোর ডিফেন্ডার সিজারকে ঢুস মারেন ক্যামেরুনের এই স্ট্রাইকার। ওই ম্যাচে ইন্টারও হেরে যায় ২-১ গোলে। এমনিতেই ইনজুরির প্রকোপ। তার ওপর ইতোকে হারানোর চড়া মাশুলই গুনতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের। এদিকে সিজার জানিয়েছেন, ওই ঘটনার ওপর ইতো নাকি এখনো তাঁর কাছে ক্ষমা চাননি। ‘অবশ্য ফুটবলে এমনটা হতেই পারে’—মন্তব্য করে সিজার ইঙ্গিত দিয়েছেন, ওই ঘটনা পেছনেই ফেলে এসেছেন তিনি। ওয়েবসাইট।