টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়াডের সবচেয়ে দামিএকচ্ছত্র আধিপত্যে চীনাদের প্রাপ্তির খাতায় আরও একটি প্রাপ্তি লিন ড্যান। এবারের এশিয়ান গেমসের সবচেয়ে দামি খেলোয়াড়ের (এমভিপি) পদক জিতেছেন চীনের এই ব্যাডমিন্টন তারকা। পুরুষ একক ও দলীয়—দুই ইভেন্টেই সোনা জিতেছেন তিনি। এশিয়ান অলিম্পিক কাউন্সিল (ওসিএ) এবং গুয়াংজু গেমস আয়োজক কমিটির ব্যবস্থাপনায় সরাসরি ভোটে ‘সবচেয়ে দামি খেলোয়াড়’ নির্বাচন করেছেন সাংবাদিকেরা। তাঁরই স্বদেশি হার্ডলার লিউ শিয়াং, সাঁতারু সান ইয়াং ও ট্যাং ইয়াই, দক্ষিণ কোরিয়ার সাতারু পার্ক তে ওয়ান—প্রতিদ্বন্দ্বী অনেকেই ছিলেন। তবে পরিচয়পত্রধারী বিশ্বের ২০০০ সাংবাদিকের ভোটে প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানেই হারিয়ে দিয়েছেন লিন। পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয়েছে একটি থ্রি-ডি লেড স্যামসাং টেলিভিশন এবং ৫০ হাজার ডলারের চেক। উল্লেখ্য, অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ, সুর্দিমান কাপ, থমাস কাপেও সোনাজয়ী তিনি। ওয়েবসাইট।এবার বাসিলেওমেসি অসাধারণ খেলোয়াড় বটে; কিন্তু মাঠে যোগ্য নেতা হওয়ার যোগ্যতা তাঁর নেই! অনেক আগেই বাতাসে রটে যাওয়া এই গুঞ্জনে আলফিও বাসিলের বিশ্বাস শতভাগ। ১৯৯১-৯৪ ও ২০০৬-০৮—দুই মেয়াদে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন বাসিলে। দ্বিতীয় মেয়াদে বাসিলে পেয়েছেন মেসিকেও। সেই অভিজ্ঞতা থেকেই কি না বাসিলে স্পষ্টই জানিয়ে দিলেন মাঠে নেতৃত্ব দেওয়ার যে গুণটা ডিয়েগো ম্যারাডোনার ছিল, মেসির সেটা নেই, ‘(মেসি) বিস্ময়কর। বল নিয়ে সে অবিশ্বাস্য অনেক কিছুই করতে পারে। কিন্তু তার যে স্বভাব, তাতে আর্জেন্টিনা দলে সে নেতা হতে পারবে না।’ যা-ই হোক, বর্তমান কোচ সার্জিও বাতিস্তার ওপর তাঁর অগাধ আস্থা। বাতিস্তার কোচিং কৌশলও যে তাঁর মতোই! ওয়েবসাইট।মিয়াঁদাদ আবারও?নানা বিতর্কিত কর্মকাণ্ডের রেশ তো আছেই, পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য ব্যাটিং কোচের অভাবও দায়ী। অনেক দিন ধরেই তাই পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের দাবি—পূর্ণ মেয়াদের জন্য দলে একজন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হোক। এই দাবির পরিপ্রেক্ষিতেই কি না, ব্যাটিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে পিসিবি। আর পিসিবিরই একটি সূত্র বলছে, জাভেদ মিয়াঁদাদ হচ্ছেন পাকিস্তানের ব্যাটিং কোচ। ভিন্ন কারণে গেলেও গত সপ্তাহে চীনে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে বৈঠক করেছেন মিয়াঁদাদ। ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ড সফর সামনে রেখে আগামী ৭ ডিসেম্বরেই লাহোরে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তিনি। প্রথমে বিদেশির কথা ভাবলেও ইজাজ বাটই নাকি মিয়াঁদাদের প্রতি আগ্রহী। এর আগে তিন মেয়াদে পাকিস্তানের কোচ ছিলেন ‘বড়ে মিঞা’। গত বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে ছিলেন দলের ব্যাটিং পরামর্শক। ওয়েবসাইট।