টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাভিও চেয়েছিলেন ইন্টার মিলানের খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে সুর মেলালেন জাভিও। মোরাত্তি, জানেত্তিদের মতো জাভিও বলছেন, ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত শীর্ষ তিনে স্নাইডারের নাম থাকা উচিত ছিল। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা—এই হচ্ছে এবারের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা। তিনজনই বার্সেলোনার। ওয়েসলি স্নাইডারের নাম ওঠেনি। এ নিয়ে ইতালিতে চলছে সমালোচনা। বিশেষ করে, স্নাইডারের ক্লাব ইন্টার মিলানের খেলোয়াড়, কর্মকর্তারা স্নাইডারের নাম না থাকাটা মেনে নিতে পারছেন না। গত মৌসুমে ইন্টারের ট্রেবল জয়ের বড় নায়ক স্নাইডার হল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তুলতেও রেখেছিলেন বড় ভূমিকা। ছোট্ট তালিকার একজন হয়েও তাই জাভি বলছেন, ‘আমি জানি, স্নাইডার না থাকায় ইতালিতে তারা খুব ক্ষুব্ধ। আমিও তাদের সঙ্গে একমত। কারণ, এই ডাচ মিডফিল্ডার চমৎকার একটি বছর কাটিয়েছে।’ ওদিকে যাঁর নাম না থাকায় এত শোরগোল, সেই স্নাইডার ধন্যবাদ জানিয়েছেন মেসি-জাভি-ইনিয়েস্তাকে। ওয়েবসাইট।কোচ হবেন?বিকল্প হিসেবে ডেনমার্কের আন্দ্রেস লিন্ডেগার্ডের সঙ্গে চুক্তি করে এডউইন ফন ডার সারের অবসরের গুঞ্জনটাকে বাস্তব ভিত্তি দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন প্রশ্ন, ফুটবল ছাড়ার পর ফন ডার সার কী করবেন? এরও উত্তর মিলতে শুরু করেছে। থাকতে পারেন ফুটবলেই এবং সেটা ম্যানইউতেই। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ফন ডার সার কোচের ভূমিকায় থেকে যেতে পারেন ম্যানইউতেই! ম্যানইউ কোচ ফার্গুসনই দিতে যাচ্ছেন এই প্রস্তাব। বড়দিনের পরই ডাচ গোলরক্ষকের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসবেন ফার্গুসন। এদিকে আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছে, মস্তিষ্কের রক্তক্ষরণে অসুস্থ ফন ডার সারের স্ত্রী অ্যানেমারির ইচ্ছা হল্যান্ডেই ফিরে যাওয়া। দেখা যাক, ম্যানইউর অনেক সাফল্যের নায়ক এই গোলরক্ষক গুরু ফার্গির চাওয়া পূরণ করেন, না স্ত্রীর! ওয়েবসাইট।প্লাতিনির সমর্থনযারা হেরে গেছে, তাদের অন্তর্জ্বালা থাকবেই। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে হেরে গিয়ে নানা কথা বলেছে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে রাশিয়ার কাছে পরাজয়ের পর তো ফিফার ভোট-প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে ইংল্যান্ড। আর কাতারের কাছে হারটা মানতে না পেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘ফিফা ভুল সিদ্ধান্ত নিয়েছে।’ কিন্তু ফিফার এই সিদ্ধান্ত সঠিক বলে ওবামার ঠিক উল্টো কথাই বলেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি, ‘রাশিয়াকে বিশ্বকাপের আয়োজনভার দেওয়াটা সুন্দর সিদ্ধান্ত। কাতারকে বিশ্বকাপ দেওয়াটাও অযৌক্তিক কিছু নয়।’ ইংল্যান্ড যে ফিফার ভোট-প্রক্রিয়া নিয়ে বিষোদ্গার করেছে, এটা উড়িয়ে দিয়ে প্লাতিনি বলেছেন, ফিফার বর্তমান ভোট-প্রক্রিয়া ঠিকই আছে। রয়টার্স।