টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানভির বাদনিউজিল্যান্ড সফরের দলে নাম ছিল তাঁর। কিন্তু সেই সঙ্গে নির্বাচকেরা এ-ও জানিয়ে দিয়েছিলেন, সবই নির্ভর করছে ফিটনেসের ওপর। সোহেল তানভির শেষ পর্যন্ত নিউজিল্যান্ডে যেতে পারছেন না। হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর এখনো খেলার মতো ফিট হয়ে ওঠেননি এই পেসার। টি-টোয়েন্টি দলে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে ২৪ বছর বয়সী ব্যাটসম্যান আসাদ শফিককে। টেস্ট দলে তানভিরের বদলির নাম এখনো জানায়নি পাকিস্তান। নিউজিল্যান্ড সফরের তিনটি টি-টোয়েন্টির প্রথমটি ২৬ ডিসেম্বর। সফরে দুটি টেস্ট আর ছয়টি ওয়ানডেও খেলবে পাকিস্তান। ওয়েবসাইট।ম্যারাডোনা ননভালোই খেল দেখাচ্ছে ব্ল্যাকবার্ন রোভার্স। না, মাঠের খেলায় নয়। সেটি ভালো খেলতে পারলে তো এই প্রসঙ্গটাই উঠত না। ইংলিশ প্রিমিয়ার লিগের নিচু সারির দলটি মুফতে বেশ প্রচার পেয়ে গেল আসলে ম্যারাডোনাকে কোচ করা না-করা নিয়ে। প্রথমে খবর এল, ম্যারাডোনাকে নাকি কোচ হিসেবে চান দলটির নতুন ভারতীয় মালিক। মালিকপক্ষ ভিএইচ গ্রুপ বিবৃতি দিয়ে জানাল, একসময় ম্যারাডোনার সঙ্গে যোগাযোগও করা হয়েছিল, তখন কথা বেশি দূর এগোয়নি। বুধবার বিবিসিকে আবার ভিএইচ গ্রুপের চেয়ারম্যান অনুরাধা দেশাই বললেন, ‘ম্যারাডোনাকে কোচ হিসেবে আগে কখনোই বিবেচনা করা হয়নি, এখনো করা হচ্ছে না, ভবিষ্যতেও করা হবে না।’ ম্যারাডোনাও যে ব্ল্যাকবার্নের কোচ হওয়ার জন্য মুখিয়ে আছেন, এমনও নয়। কিন্তু এ ধরনের খবর ছড়াচ্ছে কেন? দেশাইয়ের জবাব, ‘আসলে বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে। এগুলোরই কোনো একটা জায়গা থেকে কেউ হয়তো কিছু বলেছে।’ এএফপি।আনেলকার জন্য দুয়ার খোলাফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) তাঁকে ১৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। বছরে জাতীয় দল যে কটি ম্যাচ খেলে, সেই হিসাবে ৩১ বছর বয়সী নিকোলাস আনেলকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষই দেখে ফেলেছে সবাই। আনেলকা নিজেও বলে দিয়েছেন, ফ্রান্স দলে আর খেলবেন না। কিন্তু শেষ বলে কিছু নেই। আনেলকার জন্য ফ্রান্স দলের দুয়ার খোলা বলে জানিয়েছেন সহকারী কোচ অ্যালাইন বোগোশিয়ান। চেলসির হয়ে আনেলকার ফর্মই জাতীয় দলের দরজা খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আনেলকা এখন নিজে অবসর ভেঙে ফিরে এলেই হয়। ফ্রান্স দলে তাঁর প্রয়োজন যে ফুরোয়নি। বিশ্বকাপ আর রেমন্ড ডমেনেখও এখন ফ্রান্সের জন্য অতীত। ওয়েবসাইট।