টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষসেরা জিয়ানআফ্রিকান বর্ষসেরা ফুটবলারের তিনজনের ছোট্ট তালিকায় নাম আছে তাঁর। দ্রগবা, ইতোকে পেছনে ফেলে আসামোয়া জিয়ান কি পারবেন প্রথমবারের মতো আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় হতে? উত্তরটা জানা যাবে আগামীকাল। তবে তার আগেই অন্য একটা বর্ষসেরার উৎসব সেরে ফেললেন জিয়ান। দ্রগবা, ইতোদের হারিয়েই বিবিসির বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ঘানাকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার নায়ক জিয়ান। এদিকে বিবিসির আজীবন সম্মাননা পেয়েছেন ডেভিড বেকহাম। এএফপি।দৃষ্টি সুদূরেঅবসর নিয়েও আবার ম্যারাথনে ফিরেছেন। তবে হেইলে জেব্রেসেলাসির দৃষ্টিটা সুদূরে। চূড়ান্তভাবে রানিং শু জোড়া খুলে ফেলার পর দূরপাল্লার এই ম্যারাথনবিদ নাম লেখাবেন রাজনীতিতে। ‘ইথিওপিয়ার জন্য, আফ্রিকার জন্য, আমার নিজের জন্য, আমার পরিবার এবং আমার আপনজনদের জন্য কিছু করতে চাই আমি’—রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই বছরই নিউইয়র্ক ম্যারাথনে অংশ নিতে গিয়ে ‘অবসরের’ ঘোষণা দেওয়া জেব্রেসেলাসি। রাজনীতিতে যোগদানটা যদি হয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা মন্ত্রীর ভূমিকায়—তো জেব্রেসেলাসির রাজনীতির ময়দানে নামতে বাধা কিসের? রয়টার্স।শিরোপা-খরা কাটাতে২০০৭-০৮ মৌসুমে সর্বশেষ লিগ শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচাতে এবারও ঘোষণা করে বসল মোটা অঙ্কের বোনাস! হ্যাঁ, বেতন-ভাতার বাইরেও মরিনহো শিষ্যরা পাবেন মোটা দাগের টাকা। শর্ত একটাই—দলকে জেতাতে হবে শিরোপা। ‘ট্রেবল’ (চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ কাপ) জিততে পারলে রোনালদো-হিগুয়েইনরা বোনাস হিসেবে প্রত্যেকে পাবেন প্রায় ১১ লাখ ইউরো (১৫ লাখ ডলার)। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস ও মার্কা খবর ছেপেছে, আলাদাভাবে চ্যাম্পিয়নস লিগ জিতলে প্রত্যেকে পাবেন ৫৭৫০০০ ইউরো করে, লিগ শিরোপা জিতলে ৩৬০০০০ ইউরো আর কাপ জিতলে ২০০০০০ ইউরো করে। এএফপি।