টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতো খুশি!গত মৌসুমে ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ে ইন্টার মিলানের খেলোয়াড়-কর্মকর্তা-সমর্থক—সবাই আনন্দে ভেসেছে। না, সবাই না! স্যামুয়েল ইতো খুব খুশি ছিলেন না। এত দিনে জানা যাচ্ছে মৌসুমটিই ভুলে যেতে চান ক্যামেরুনিয়ান স্ট্রাইকার! অসন্তুষ্টির কারণ তৎকালীন কোচ হোসে মরিনহো। বার্সেলোনাকে ট্রেবল জিতিয়ে তিনি এলেন ইন্টারে অথচ মরিনহো এই স্ট্রাইকারকে খেলালেন একটু নিচে ডান প্রান্তে। সেই মরিনহো ইন্টার ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ায় ইতো মহা খুশি। তিনি নন, গাজেত্তা দেল্লোকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর হয়ে বোমাটা ফাটিয়েছেন তাঁরই ঘনিষ্ঠ একজন। তৃতীয় ওই ব্যক্তি বলেছেন, ‘আমি জানি না, গত মৌসুমে ইতো কয়টি গোল করেছে। আপনি দেখে থাকবেন গত মৌসুমেও সে দুর্দান্তই ছিল। কিন্তু সে তাঁর জায়গায় খেলেনি। মরিনহোর জন্য সে ত্যাগ স্বীকার করেছে। এখনো সে দলের জন্য ত্যাগ স্বীকার করবে এবং বেনিতেজকে সাহায্য করবে।’ ওয়েবসাইট।খেদিরার লক্ষ্যবিশ্বকাপের আগে পাওয়া চোটের মূল্য আর কত দেবেন মাইকেল বালাক? বিশ্বকাপ খেলতে পারেননি। পরে জেনেছেন জার্মান দলের অধিনায়কত্বটাও আর পাকা নয়। এখন তো মাঝমাঠের জায়গাটাও হুমকির মুখে পড়ে গেছে! হুমকি দিলেন সামি খেদিরা। বিশ্বকাপে বালাকের জায়গায় খেলে বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছেন সামি খেদিরা। সেই সুবাদেই স্টুটগার্ট ছেড়ে রিয়াল মাদ্রিদে আসা। পরোক্ষে তিনি বালাককেই হুমকিই দিলেন, জাতীয় দলে কারও জায়গাই নিশ্চিত নয়। রিয়ালের মতো ক্লাবে নাম লেখাতে পেরে খেদিরা একই সঙ্গে খুশি এবং অনুপ্রাণিত। বালাককে জায়গা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই, ‘নিঃসন্দেহে জার্মানির শুরুর একাদশ থেকে স্বেচ্ছায় সরে যাব না আমি।’ ওয়েবসাইট।বেনজামার ঘোষণাফেদেরিকো মাচেদার সঙ্গে করিম বেনজামার কোনো যোগসাজশই থাকার কথা নয়। কারণ ইতালির মাচেদার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রান্সের করিম বেনজামা খেলেন রিয়াল মাদ্রিদে। তা যোগসাজশ না থাক। কিন্তু দুজনই এবারের মৌসুমে এক স্বপ্ন দেখছেন। দিনকয়েক আগে মাচেদা জোর গলায় ঘোষণা দিয়েছেন, এই বছরটি হবে তাঁর। করিম বেনজামাও দিলেন সেই একই ঘোষণা, ‘আমি মনে করি, রিয়ালের হয়ে এ বছরটি হবে আমার।’ গত গ্রীষ্মেই ফ্রান্সের অলিম্পিক লিও থেকে নাম লেখান রিয়ালে। কিন্তু রিয়ালে এসে সমস্যায় পড়ে যান। আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ে অনেক ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বসে থেকেছেন। তবে বেনজামা নিজেই বলছেন, স্প্যানিশটা এখন অনেক ভালো শেখা হয়ে গেছে। দলের সঙ্গে বেশি করে একাত্মবোধ করছেন। তাই বেশি করে গোল করতে চান রিয়ালের জার্সি গায়ে। ওয়েবসাইট।