টু ক রো খ ব র
নিশ্চয়তা নেইবিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন গেছে চোটের কাছে। তবে জার্মানি দলে খেলার স্বপ্ন ঠিকই দেখে যাচ্ছেন মাইকেল বালাক। চোট থেকে যতই সেরে উঠছেন, স্বপ্নটা ততই জীবন্ত হচ্ছে। যদিও জার্মানির ম্যানেজার অলিভার বিয়েরহফ একটি বার্তা দিয়েছেন—এত সহজে স্বপ্ন হয়তো পূরণ হবে না বালাকের। বিয়েরহফের কথা, সরাসরি জার্মানি দলে খেলার সুযোগ নেই, ভালো খেলেই জায়গা করে নিতে হবে, ‘আমরা তার ব্যক্তিত্ব আর মান কী তা জানি। দলের জন্য এটা প্রয়োজনও। তবে সেও জানে এত দিন বাইরে থাকার পর নবগঠিত একটা দলে ফিরতে হলে কী করতে হবে।’ ওয়েবসাইট। মালাগায় ডেমিকেলিসবায়ার্ন মিউনিখে বড়দিনের আনন্দের মধ্যে বেজে উঠেছে বিদায়ের সুর। সতীর্থদের ‘বিদায়’ বলেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ডেমিকেলিস। বায়ার্ন থেকে মালাগায় যাচ্ছেন তিনি। তবে মিউনিখ ছেড়ে তাঁর এই স্পেন-যাত্রা আপাতত অল্প সময়ের জন্য। ৬ মাসের জন্য ধারে মালাগায় যাচ্ছেন তিনি। জার্মানির বিল্ড পত্রিকাকে ডেমিকেলিস বলেছেন, ‘চুক্তিটা হয়ে গেছে। আমি এর মধ্যেই সতীর্থদের বিদায় বলে দিয়েছি।’ ধারের এই চুক্তির জন্য বায়ার্ন ৩ মিলিয়ন ইউরো পেয়েছে। আর ডেমিকেলিসের মাসিক বেতনটা দেবে মালাগা। রয়টার্স।