টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ লিগই সেরা!স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি ‘আ’, জার্মান বুন্দেসলিগা—বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল লিগ কোনটি? ডেভিড সিলভার কাছে এর উত্তর—ইংলিশ প্রিমিয়ার লিগ। স্পেন দলের এই সদস্য ভ্যালেন্সিয়ায় খেলতেন বলে স্প্যানিশ লা লিগাটা তাঁর হাতের তালুর মতো চেনা। ভ্যালেন্সিয়া থেকে এ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে তাঁর উপলব্ধি, ইংলিশ প্রিমিয়ার লিগই বেশি আকর্ষণীয়, আনন্দদায়ক, ‘ইংল্যান্ডে খেলাটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ অবশ্যই ভালো দল। কিন্তু লা লিগায় শিরোপা লড়াইটা এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইটা অনেক বেশি উন্মুক্ত। ওয়েবসাইট।বালোতেল্লিকে সতর্কবার্তাবড় আশায় ইন্টার মিলান থেকে তাঁকে চড়া দামে কিনে এনেছেন মানচিনি। কিন্তু ম্যানচেস্টার সিটিতে এসে এখন পর্যন্ত কোচের প্রত্যাশার অল্পই মেটাতে পেরেছেন মারিও বালোতেল্লি। চোট-টোট বাদে খেলেছেন মাত্র ৭টি লিগ ম্যাচ। গোল করেছেন মাত্র ২টি। এই কি ২ কোটি ৪০ লাখ পাউন্ডে কেনা খেলোয়াড়ের অবদান! মাঠে সেরাটা না দিতে পারলেও মুখে ঠিকই সেরাটা দিয়ে যাচ্ছেন ‘ব্যাডবয়’খ্যাত বালোতেল্লি। এই সপ্তাহেই আর্সেনালের তরুণ তুর্কি জ্যাক উইলশেয়ারকে তাচ্ছিল্য করেছেন এই বলে, ‘এই জ্যাকটা আবার কে?’ মানচিনি মহাবিরক্ত। বলছেন, এখন বালোতেল্লির সময় হয়েছে ক্লাবকে কিছু দেওয়ার, ‘এই অবস্থায় তাঁকে অবশ্যই উন্নতি করতে হবে। আপনার প্রয়োজন হাসিমুখে খেলাটা খেলা।’ এএফপি।ভালোবাসা ফিরে পেতেভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। আর এমনটি করব না বলে দিব্যি দিয়েছেন। অবিশ্বাসের হাওয়ায় দুলতে থাকা সম্পর্কটাকে আবার বিশ্বাসের সুতোয় বাঁধতে স্ত্রীকে নিয়ে এদেশ-ওদেশ ঘুরে বেড়িয়েছেন। লাখ লাখ পাউন্ড খরচ করে পালন করেছেন ছেলের জন্মদিন। তাতেও কি স্ত্রী কলিনের বিশ্বাস অর্জন করতে পেরেছেন রুনি? পারুন না-পারুন, চেষ্টার ত্রুটি করছেন না রুনি। স্ত্রী কলিনের ভালোবাসাটা ফিরিয়ে আনতে এবার বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছেন ম্যানইউ স্ট্রাইকার। বিলাসবহুল ছুটি কাটাতে স্ত্রী কলিন, পুত্র কাইসহ পুরো পরিবারকেই পাঠাচ্ছেন নৌভ্রমণে। এই ডিসনি নৌবহরে কলিনের বাবা টনি, মা কোলেট, ভাই জো ও অ্যান্থনি তো সফরসঙ্গী হচ্ছেনই, পঙ্গু বোন রোজিকেও সঙ্গে নিচ্ছেন কলিন। তবে রুনি নিজে থাকবেন ইংল্যান্ডে। ওয়েবসাইট।