টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পন্টিংয়েই আস্থাতাঁকে ছাঁটাই করার দাবি প্রতিদিনই একটু জোর পাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কিন্তু সেই জনমতের পক্ষে নয়। ইনজুরি থেকে ফিরলে রিকি পন্টিংয়ের হাতেই নেতৃত্ব চলে যাবে বলে নিশ্চিত করা হয়েছে সিএর পক্ষ থেকে। অ্যাশেজের পঞ্চম টেস্ট হারলে দলে অধিনায়কসহ বড় পরিবর্তন আসতে পারে—এমন একটা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, এটা স্রেফ গুঞ্জন। ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্কও বলেছেন, আসনটাই পন্টিংকে সরিয়ে নিজে বসার কোনো পরিকল্পনা তাঁর নেই, ‘প্রথম দিন থেকেই আমি বলে আসছি রিকি পন্টিংই আমার অধিনায়ক। ও ফিরলেই ওকে ওর দায়িত্ব বুঝিয়ে দেব।’ ওদিকে দলের কোচ টিম নিলসেনও জানিয়েছেন, সরে যাওয়ার কোনো ইচ্ছে তাঁর নেই। ওয়েবসাইট।আয়ালার অবসরআগামী এপ্রিলে ৩৯-এ পা দেবেন। পেশাদার ফুটবল ক্যারিয়ারের বয়সটাও ২০ বছর হয়ে যাবে। আর কত! রবার্তো আয়ালা তাই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অবসরের সিদ্ধান্তের কথা তাঁর ক্লাব রেসিংকে জানিয়েও দিয়েছেন। প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়েই শেষ হলো আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা এই ডিফেন্ডারের ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে ২০০৪ অলিম্পিক ফুটবলে সোনা জেতা ছাড়া আর কিছুই পাননি। ২০০৭ কোপা আমেরিকার ফাইনালে আত্মঘাতী গোল করেছিলেন। জাতীয় দলের হয়ে সেটাই তাঁর শেষ ম্যাচ। ক্লাব ফুটবলে সবচেয়ে সফল সময় তাঁর কেটেছে ভ্যালেন্সিয়ার হয়ে। স্প্যানিশ ক্লাবটির হয়ে দুবার লিগ জিতেছেন। উঠেছিলেন ২০০১ চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। রয়টার্স।