টু ক রো খ ব র
রোনালদিনহো গ্রেমিওতেই‘যাচ্ছি যাচ্ছি’ সেই কবে থেকেই করছেন। কদিন আগে খবর বের হলো, সত্যিই এসি মিলান ছাড়ছেন রোনালদিনহো। এসি মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি এটি স্বীকার করে বললেন, শুধু আনুষ্ঠানিকতাই বাকি আছে। পরশু সেটাই সম্পন্ন হলো। ইতালির পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর খবর, গ্রেমিওর সঙ্গে চুক্তি হয়ে গেছে রোনালদিনহোর। পত্রিকাটিকে এই খবর নাকি দিয়েছেন রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো ডি অ্যাসিস। প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনা হয়ে ২০০৮-এ এসি মিলানে নাম লেখানো রোনালদিনহো ১৯৯৮ সালে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতেই। এএফপি। হিগুয়েইনের অস্ত্রোপচারগত নভেম্বর থেকেই মাঠের বাইরে গঞ্জালো হিগুয়েইন। মাঠের বাইরে থাকতে হবে তাঁকে আরও অনেক দিন। শল্যচিকিৎসকের ছুরির নিচে যেতে হচ্ছে রিয়াল মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে। করাতে হবে হার্নিয়ার অস্ত্রোপচার। সর্বশেষ এমআরআই রিপোর্ট বলছে, আগের চেয়ে ভালো অবস্থায় আছেন হিগুয়েইন। ব্যথাও অনেক কম এখন। তবে অস্ত্রোপচার তাঁকে করাতেই হবে। চিকিৎসকদের এ সিদ্ধান্ত মেনে নিয়েছে হিগুয়েইন ও তাঁর পরিবার এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষও। এএফপি।