টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদিনহো মুক্ত!তা হলে ব্রাজিলের ক্লাব গ্রেমিওতেই মুক্তভাবে ওড়ার আকাশটা পেলেন রোনালদিনহো? বলছেন, এসি মিলান তাঁকে তাঁর দেশ ব্রাজিলের ক্লাবে খেলতে দিতে রাজি হয়েছে। রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে রোনালদিনহো বলেছেন, ‘মিলানের সঙ্গে আমরা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছি। আমি এখন ব্রাজিলে আমার জীবন কাটানোর জন্য মুক্ত।’ এই কথায় তাঁর গ্রেমিওতে যোগ দেওয়া নিয়ে কোনো ধোঁয়াশাই আর থাকে না। কিন্তু এসি মিলানের সহসভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানি বলছেন অন্য কথা, ‘রোনালদিনহোর সঙ্গে মিলানের চুক্তিটা এখনো শেষ হয়নি... এখনো রোনালদিনহো মিলানেরই খেলোয়াড়। তবে আমরা দেখব কোন সিদ্ধান্তটি রোনালদিনহোর জন্য সেরা হয়।’ উল্লেখ্য, রোনালদিনহোর সঙ্গে মিলানের বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত। এএফপি।ফিরেছেন বালাকচার মাস চোটের সঙ্গে লড়াই শেষে মাঠে ফিরলেন মাইকেল বালাক। পরশু দ্বিতীয় বিভাগের দল ওবেরহাউসেনের বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হলো বালাকের। ২-১ গোলে লেভারকুসেনের জেতা ম্যাচটির দ্বিতীয়ার্ধে মাঠে নামেন জার্মান সাবেক অধিনায়ক। গত ১১ সেপ্টেম্বর বেয়ার্ন লেভারকুসেনের হয়ে অভিষেক ম্যাচেই পায়ে চোট পান, তার পর থেকেই মাঠের বাইরে ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। তারও আগে চলতি মৌসুমে চেলসি থেকে লেভারকুসেনে যোগ দেওয়া বালাক অ্যাঙ্কেলের চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারেননি। শীতকালীন বিরতির পর ১৪ জানুয়ারি পয়েন্ট তালিকার শীর্ষ দল বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেন। বালাকের আশা, তার আগেই পুরো সুস্থ হয়ে উঠবেন। এএফপি।