টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থর্পের ফেরাবছরের পর বছর সাঁতারপুলের হাতছানি উপেক্ষা করে চলাটা ইয়ান থর্পের জন্য অসম্ভব! ৪ বছর ‘অবসরজীবনের’ পর আবার তাই পুলে ফিরলেন অস্ট্রেলিয়ান এই সাঁতারু। অনুশীলন শুরু করে দিয়েছেন ১৩ বার বিশ্ব রেকর্ড গড়া থর্প। সম্ভাবনা আছে আন্তর্জাতিক সাঁতারে ফেরারও। অপেক্ষায় থাকুন, সাঁতারপুলে থর্প-ঝড় দেখা যেতে পারে ২০১২ লন্ডন অলিম্পিকেই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি সোনাজয়ী এই সাঁতারুর ম্যানেজার ডেভ ফ্লাস্কাস বলেছেন, ‘লন্ডন এখান থেকে অনেক দূরের পথ, থর্প আবার সাঁতারটা উপভোগ করছে।’ এই ফেব্রুয়ারি কিংবা মার্চে অস্ট্রেলিয়ান ট্রায়াল। এর আগে লন্ডন গেমসে অংশ নেওয়ার যোগ্যতা প্রমাণে থর্পকে দিতে হবে ডোপ পরীক্ষা। ২০০৬ সালে আচমকা অবসর নেন পাঁচবারের অলিম্পিক সোনাজয়ী। থর্পের সর্বশেষ অংশ নেওয়া বড় কোনো টুর্নামেন্টই ছিল ২০০৪ এথেন্স অলিম্পিক। ওয়েবসাইট।অবশেষে ফিরলেন রোবেন২৩১ দিন। দীর্ঘ এই সময়টা সাইডলাইনে বসে থেকে থেকে ক্লান্ত-বিরক্ত আরিয়েন রোবেন অবশেষে ফিরলেন মাঠে। শীতকালীন বিরতি কাজে লাগাতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এখন কাতারে। শনিবার কাতারেরই ক্লাব আল-ওয়াক্রাহর বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলল বায়ার্ন। বায়ার্নের জার্সি পরে সর্বশেষ গত বছরের মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা রোবেন আবার নামলেন এই ম্যাচে। ম্যাচ ফিটনেস প্রমাণের জন্যই মাঠে নামা। বায়ার্নের ৪-০ গোলে জেতা ম্যাচে ডাচ তারকা তাই খেলেছেন শুধু প্রথমার্ধ। দীর্ঘ বিরতির পর বুন্দেসলিগায় বায়ার্নের প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি, ভলফসবুর্গের বিপক্ষে। রোবেনের আশা, এর আগেই পুরো সুস্থ হয়ে উঠবেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও ওটা নিয়েই হল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলে যান। তার পর থেকেই আবার মাঠের বাইরে তিনি। এএফপি।