টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমেলের ভবিষ্যৎ কী?বায়ার্ন মিউনিখের অধিনায়ক তিনি। কিন্তু এই গ্রীষ্মেই শেষ হয়ে যাচ্ছে বায়ার্নের সঙ্গে মার্ক ফন বোমেলের চুক্তির মেয়াদ। কোনো পক্ষ থেকেই চুক্তি নবায়নের তাগিদ নেই! ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না আমি বায়ার্নেই থাকব কি না’—নিজের ভবিষ্যৎ প্রশ্নে এই ডাচ মিডফিল্ডার নিজেই সন্দিহান। এর মধ্যেই আবার চলছে তাঁর বায়ার্ন ছাড়ার গুঞ্জন। বোমেল নিজে আগ্রহী ইংলিশ লিগের দল টটেনহাম এবং ম্যানচেস্টার সিটির প্রতি। কিন্তু তাঁকে পেতে আগ্রহী এসি মিলান। এসি মিলানের ‘বুড়ো’প্রীতি অবশ্য পুরোনোই। ৩৩ বছর বয়সী বোমেলের প্রতি আগ্রহ দেখিয়ে সেটাই স্মরণ করিয়ে দিল তারা আরেকবার। ডেইলি মিরর-এর দাবি, বোমেলের ব্যাপারে বায়ার্নের সঙ্গে কথা বলতে মিলান কর্তৃপক্ষ প্রস্তুত। ওয়েবসাইট।চার মাস বাইরেচোটের কারণে গত ডিসেম্বর থেকেই মাঠের বাইরে গঞ্জালো হিগুয়েইন। নতুন খবর হলো, তাঁর হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। সফল অস্ত্রোপচার। কিন্তু তাঁকে কমপক্ষে চার মাস কাটাতে হবে মাঠের বাইরে। অস্ত্রোপচারের পর চিকিৎসক রিচার্ড জি ফেসলারই বলেছেন, ‘সেরে উঠতেই লাগবে চার মাস। তবে যেকোনো অস্ত্রোপচার থেকেই শতভাগ সুস্থতা ফিরে পেতে অন্তত এক বছর লাগে।’ চিকিৎসকের পর্যবেক্ষণে আরও এক সপ্তাহ শিকাগোতেই থাকবেন। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য খবরটা বিরাট এক আঘাত। দুই মাসের মধ্যেই হিগুয়েইনকে ফিরে পেতে চেয়েছিল লিগ শিরোপা পুনরুদ্ধারে মরিয়া দলটি। সময়টা বেড়ে কমপক্ষে চার মাস হয়ে যাচ্ছে। হিগুয়েইনের অনুপস্থিতিতে একমাত্র স্ট্রাইকার তাদের করিম বেনজেমা। কিন্তু মৌসুমের কঠিন সময় তো সামনেই! রয়টার্স।অবসর-ভাবনা২০১১ বিশ্বকাপে খেলার ইচ্ছা অনেকবারই প্রকাশ করেছেন। কিন্তু চামিন্ডা ভাসের ভাগ্য সুপ্রসন্ন হলো না। বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ না পেয়ে এখন ক্রিকেটকেই বিদায় জানানোর কথা ভাবছেন শ্রীলঙ্কার এই বাঁহাতি পেসার। টেস্ট ক্রিকেটকে ২০০৯ সালেই বিদায় জানানো ভাস বলেছেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ব্যাপারটা বিশ্বকাপের পর ভাবব।’ বিশ্বকাপের দলে না থাকলেও শ্রীলঙ্কা দলের জন্য আছে তাঁর শুভকামনা, ‘দলে সুযোগ পাওয়ার মতো ভালো পারফরম্যান্স আমার ছিল না। তবে শ্রীলঙ্কা দলের প্রতি আমার শুভকামনা রইল। আশা করি, তারা আবার শ্রীলঙ্কায় ট্রফি আনতে পারবে।’ ওয়েবসাইট।