টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়িয়ে দিলেন হাম্মামকাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই বিশ্বকাপ এগিয়ে আনা নিয়ে চলছে গুঞ্জন। গরম থেকে রক্ষা পেতে ওই বিশ্বকাপ জানুয়ারি-ফেব্রুয়ারিতে করার প্রথম পরামর্শ দেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। সমর্থন করেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও। সেদিন এশিয়া কাপ উদ্বোধন করতে এসে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও দিয়েছেন তেমনই ইঙ্গিত। এ নিয়ে ইউরোপ এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে। প্রশ্ন, তা হলে ওই সময় মাঝপথে থাকা ইউরোপিয়ান লিগগুলোর কী হবে? বাড়তি কোনো চিন্তাই করতে হচ্ছে না! কারণ এশিয়ান ফুটবল কনফেডারেশন সভাপতি ও কাতারের ফুটবল কর্তা মোহাম্মদ বিন হাম্মাম দৃঢ়কণ্ঠেই উড়িয়ে দিয়েছেন বিশ্বকাপ এগিয়ে আনার গুঞ্জন। আরব উপসাগরবেষ্টিত দেশগুলোর যৌথ আয়োজনের যে গুঞ্জন চলছে, সেটাও উড়িয়ে দিয়েছেন হাম্মাম। এএফপি।কুককে কুর্নিশএবারের অ্যাশেজের সবচেয়ে বড় ‘বিপ্লব’ বলা যায় অ্যালিস্টার কুককে। বাঁহাতি ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় ৫ বছর ধরে। কিন্তু এবারের অ্যাশেজে ৭৬৬ রান করে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ‘ম্যান অব দ্য অ্যাশেজ’কে এবার সম্মানিত করল লন্ডন সিটি করপোরেশন। ২৬ বছর বয়সী ব্যাটসম্যানকে ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ খেতাব দেওয়া হয়েছে। ত্রয়োদশ শতক থেকে চালু হওয়া এই খেতাব একসময় দেওয়া হতো শুধু ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট লোকদের। তবে এখন দেওয়া হয় অসাধারণ কোনো অর্জন অথবা লন্ডন শহরের প্রতি অবদানের জন্য। খেতাব পেয়ে উচ্ছ্বসিত কুক সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তাঁকে পুরস্কারের জন্য বেছে নেওয়ায়। এএফপি।রুনি খেলছেন?ইংল্যান্ড ছেড়ে রুনির যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোটা সার্থকই হচ্ছে। ট্রায়াল দিয়ে পাস। আগামী মার্চ মাসে শুরু হতে যাওয়া মেজর লিগ সকারের দ্বিতীয় পর্বে থিয়েরি অঁরির সঙ্গে নিউইয়র্ক রেড বুলসে খেলতে যাচ্ছেন। না, এই রুনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি নন। তাঁর ছোট ভাই, জন রুনি। রুনি জুনিয়রও বড় ভাইয়ের মতোই ফুটবলার। ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল ম্যাকলসফিল্ড টাউন ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে শুধু রুনির ভাই হলেই তো হবে না, দলে জায়গা পেতে যোগ্যতাও দরকার। তা খারাপ খেলেন না, বুলসের ট্রায়ালেই বুঝিয়ে দিয়েছেন রুনি জুনিয়র। এএফপি।