টু ক রো খ ব র
পিকে জানেনক্রিস্টিয়ানো রোনালদো মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের বোকা বানাতে হাজারটা চালাকি করতে পারেন কিন্তু তাঁর সব চাতুরীই জেরার্ড পিকের জানা। রিয়ালের রোনালদোর নাড়ি-নক্ষত্র বার্সেলোনার পিকে জেনেছেন ম্যানইউতে সতীর্থ থাকাকালে। ম্যানইউর অনুশীলনে তাঁরা থাকতেন একে অপরের প্রতিপক্ষ। ডাচ ম্যাগাজিন ভোয়েটবল ইন্টারন্যাশনালকে বলেছেন, ‘এখন সে রিয়াল মাদ্রিদে। কিন্তু আমি তার সব চালাকিই জানি। কারণ অনুশীলনে প্রতিদিনই সে আমার প্রতিপক্ষ ছিল। যদিও এটাই সবকিছু নিশ্চিত করে না। কারণ আমি জানি, সে পূর্ণাঙ্গ একজন খেলোয়াড়।’ রোনালদোর আরও প্রশংসা করেছেন বার্সেলোনার রক্ষণভাগের স্তম্ভ, ‘যদিও বলা হয় রোনালদো উদ্ধত, কিন্তু আমি তাকে হাসিখুশি একজন বন্ধু হিসেবেই পেয়েছি।’ ওয়েবসাইট।কাসানোর প্রতিজ্ঞাএই প্রতিজ্ঞাটা রাখতে পারবেন কি পারবেন না, সেটা বলবে ভবিষ্যৎ। তবে আন্তোনিও কাসানো প্রতিজ্ঞা করছেন, আর কখনো ভুল করবেন না তিনি। বলছেন যদি সফল না হন, মিলান যেন তাঁর হাতে হাতকড়া পরিয়ে রাখে! বারি, রোমা, রিয়াল মাদ্রিদ, সর্বশেষ সাম্পদোরিয়া—১১ বছরের পেশাদার ক্যারিয়ারে ২৮ বছর বয়সী কাসানো যেখানেই গেছেন, উল্টাপাল্টা কথা বলে ঝামেলা একটা বাধিয়েছেনই। কোচ-সতীর্থদের সঙ্গে ঝামেলায় জড়ানো ছাড়াও মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দেওয়াটা তাঁর স্বভাব! এই কাসানোই প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমি শতভাগ নিশ্চিত, আমি আর ভুল করব না।’ অতীতের ভুল স্বীকার করেছেন। কিন্তু তার জন্য অনুশোচনা নেই! এএফপি।বড় পাঠানের বিয়েআইপিএল নিলামে ৯ কোটি ৬৬ লাখ রুপি দামে কলকাতা নাইট রাইডার্সে বিক্রি হয়েছেন ইউসুফ পাঠান। এবার জীবনের নিলামেও একজনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ভারতের বড় পাঠান। শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন ইউসুফ। ভারতীয় এক টেলিভিশন চ্যানেলে ইউসুফের ছোট ভাই ইরফান পাঠানই দিয়েছেন এই খবর। পাঠান বাড়িতে প্রথম বিয়ের উৎসবের পরিকল্পনাটা ইরফানকে ঘিরেই হচ্ছিল। কিন্তু নিজের বিয়ের পরিকল্পনাটা ইরফান দূরে সরিয়ে রেখেছেন। এই মুহূর্তে তাঁর লক্ষ্য জাতীয় দলে ফেরা। ‘আপনারা জানেন বিয়েটা ঠিক সময়েই হয়। প্রথমে আমার বড় ভাই বিয়ে করছে। এবং এটা খুব শিগগির। আর আমার কথা বললে বলব, কিছুটা সময় লাগবে’—বলেছেন ছোট পাঠান। ওয়েবসাইট।