টু ক রো খ ব র
নিস্টলরয় যেতেই চানহোসে মরিনহো তাঁকে নিতে চান রিয়াল মাদ্রিদে। নিস্টলরয়ও সাবেক ক্লাবে ফিরতে আগ্রহী। হামবুর্গের ডাচ তারকা বলছেন, রিয়ালে আসা নিয়ে তিনি ভাবতে শুরু করেছেন। ৬৮ ম্যাচে ৪৬ গোল—বার্নাব্যুতে সময় ভালোই কাটছিল এই ডাচ স্ট্রাইকারের। কিন্তু গত বছর জানুয়ারিতে অনেকটা উপেক্ষাভরেই নিস্টলরয়কে ছেড়ে দেয় রিয়াল। সে কথা মনে পড়লে রিয়ালে যেতে আগ্রহী থাকার কথা নয়! কিন্তু নিস্টলরয়ের ঠিক উল্টো প্রতিক্রিয়া। বলছেন, রিয়াল মাদ্রিদের প্রস্তাব পাওয়াটা যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানের। তবে হামবুর্গের ক্রীড়া পরিচালক বাস্তিয়ান রেইনহার্ড বলেছেন, ‘একটাই সম্ভাবনা দেখছি আমি, সে থেকে যাচ্ছে।’ ওয়েবসাইট।নেই ‘ভিয়েনার সিংহ’গত শনিবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বোল্টনের একটি নার্সিং হোমে বড় শান্তির ঘুমই ঘুমিয়ে ছিলেন ন্যাট লফটহাউস। ওই ঘুম আর ভাঙেনি, ৮৫ বছর বয়সে চিরতরে পাড়ি দিলেন অন্যলোকে। ১৯৫২ সালে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-২ গোলে জেতে ইংল্যান্ড। ভিয়েনার ওই ম্যাচে লফটহাউস এতটাই ভালো খেলেন যে তাঁর নাম হয়ে যায় ‘ভিয়েনার সিংহ’। শুধু ওই ম্যাচেই নয়, প্রতিপক্ষের গোলমুখে বরাবরই ভীতি ছড়াতেন লফটহাউস। ইংল্যান্ডের জার্সি গায়ে মাত্র ৩৩ ম্যাচে ৩০ গোলই তার প্রমাণ। তার পরও মানুষ তাঁকে চিনত বোল্টন ওয়ান্ডারার্সের ‘লফটহাউস’ হিসেবে। ১৯৪৭-১৯৬০ পর্যন্ত বোল্টনের হয়ে ৪৫০টির বেশি ম্যাচ খেলে গোল করেছেন ২৮৫টি! এএফপি।বার্সার ‘ফ্যাব’ লড়াইগত গ্রীষ্মের দলবদলে হাজারো চেষ্টা করেও সেস ফ্যাব্রিগাসকে আনতে পারেনি বার্সেলোনা। এবার তাই ফ্যাব্রিগাসের সঙ্গে চুক্তি করতে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। কদিন আগের খবর, সেসকে পেতে দরকার হলে বড় অঙ্কের টাকা ঢালতেও বার্সেলোনা রাজি। ‘আমরা এই গ্রীষ্মে সেসকে সাইন করাব কিনা? এটা আপনাদের বলব জুনে’—বলেছেন বার্সা সভাপতি সান্দ্রো রোসেল। এদিকে বাতাসে আরেক গুঞ্জন, ন্যু ক্যাম্প ছেড়ে ইংলিশ ক্লাব ম্যান সিটিতে চলে যেতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। বার্সা সভাপতির কথা, ‘এটা অসম্ভব ব্যাপার, আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে।’ ওয়েবসাইট।