টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিবের ২ উইকেটপ্রথম দিন ১৪ ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও সাকিব আল হাসান কাল ১১ ওভার বোলিং করে পেলেন ২ উইকেট। ৮৫ রান খরচায় এসেছে এই উইকেট দুটি। ৯২ রানে ৪ উইকেট উস্টারশায়ারের নতুন বলের বোলার ম্যাট ম্যাসনের। প্রতিপক্ষ গ্লস্টারশায়ারের বড় স্কোর অবশ্য তাতেও থামানো যায়নি। আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (১৭৫) ও কিউই অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের (১০৮) জোড়া সেঞ্চুরিতে ৪৮০ রান করে অলআউট হয়েছে গ্লস্টার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৬৪ রান তুলেছে সাকিবের দল। ওয়েবসাইট।আনচেলত্তির ব্যাখ্যাইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল তারা। এ মৌসুমেও শুরু করবে শিরোপার দাবি নিয়েই। কিন্তু প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে চেলসি কিনা হেরে গেল জার্মান ক্লাব হামবুর্গের কাছে। প্রীতি ম্যাচ হলেও পূর্ণ শক্তির দলই মাঠে নামিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। দ্রগবা, টেরি, ল্যাম্পার্ড, কোল, আনেলকা, মালুদা, কালু—মাঠে নামতে বাদ ছিলেন না কেউ। তার পরও হামবুর্গের কাছে ১-২ গোলের হার কেন? ইতালিয়ান কোচ আনচেলত্তির ব্যাখ্যা, নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের জন্য এখনো তৈরিই নয় চেলসি! আনচেলত্তির এমন ব্যাখ্যা না দিয়ে উপায়ও নেই। প্রাক-মৌসুমের তিনটি প্রীতি ম্যাচের তিনটিতেই যে হারল চেলসি। ওয়েবসাইট।