টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকিরাষ্ট্রীয় কোষাগারে আয়কর জমা দেওয়া প্রত্যেক সুশীল নাগরিকেরই অবশ্য কর্তব্য। কাজির গরু কেতাবেই থাকে, যেমন ভালো ভালো উপদেশবাণীর বেশির ভাগেরই ঠাঁই শুধু বইয়ের মলাটের ভেতরে। না হলে আইনের ফাঁকফোকর দিয়ে কর ফাঁকির চেষ্টায় কেন মত্ত হবেন ইংলিশ ফুটবলের নামীদামি তারকারাও, যাঁরা কিনা সমাজের ‘হিরো’। ইংলিশ প্রিমিয়ারশিপের শীর্ষস্থানীয় ফুটবলাররা দেদারছে কর ফাঁকি দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সানডে টাইমস। পত্রিকাটি ৫৫ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে, যাঁরা মাত্র ২২ শতাংশ কর পরিশোধ করেই পার পেয়ে গেছেন আইনের ফাঁকটুকু কাজে লাগিয়ে। কেবল রুনিই রাষ্ট্রকে কর-বঞ্চিত করেছেন প্রায় ছয় লাখ পাউন্ড! ওয়েবসাইট।পলের সৌধএই একটা জিনিসই কেবল বাকি ছিল। এখন সেটাও হয়ে যাচ্ছে। বানানো হচ্ছে প্রয়াত পলের সমাধিসৌধ। অক্টোপাস পল মারা যায় গত বছরের অক্টোবরে। বিশ্বকাপের ‘মহানায়ক’, এত বড় মাপের একজন জ্যোতিষী যেন স্মৃতির আড়ালে চলে না যায়, সে জন্যই এ ব্যবস্থা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শতভাগ সঠিক ভবিষ্যদ্বাণী করে বিপুল জনপ্রিয়তা অর্জন করা পলের সম্মানে তৈরি হচ্ছে সমাধিসৌধ—পল কর্নার। পলের সাহেবের সাবেক বাড়ি জার্মানিতে ওই অ্যাকুরিয়ামের কাছেই বানানো হবে এই সমাধিসৌধ। উদ্যোক্তাদের একজন তাঞ্জা মুনজিগ দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, ওই সমাধিসৌধে স্বচ্ছ একটা বাক্সে রাখা হবে পলের ভস্মাধার। একই সঙ্গে একটা ফুটবলের ওপর বানানো হবে পলের প্রায় ছয় ফুট উঁচু একটি মূর্তি। ওয়েবসাইট।নাছোড় সাংবাদিকতবে কি শারাপোভার প্রেমে দিওয়ানা নিউজিল্যান্ডের ওই সাংবাদিক! না হলে এমন ছায়ার মতো অনুসরণ করবেন কেন? ‘ও খোদা, আপনি তো দেখি আমার পিছে লেগে আছেন’—কিছুদিন ধরে ঘুরঘুর করতে থাকা এক সাংবাদিককে চিনে ফেলার পর এভাবেই তাঁকে খোঁচা দিয়েছিলেন শারাপোভা। কিন্তু সেটি গায়েই মাখেননি নিউজিল্যান্ডের ওই সাংবাদিক। বরং বেশ মজাই যেন পেয়ে গেছেন। পরশু অস্ট্রেলিয়া ওপেনের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের তামারিন তানাসুগার্নের বিপক্ষে শারাপোভার সংবাদ সম্মেলনেও দেখা গেল তাঁকে। শুধু তা-ই নয়, এবার সেই সাংবাদিক সঙ্গে করে নিয়ে এসেছিলেন ‘আমি উত্ত্যক্তকারী নই’ লেখা কার্ডবোর্ডও! তাঁর দিকে চোখ পড়তেই শারাপোভার প্রশ্ন, ‘আপনি এখানেও! হাতে একটা বোর্ডও দেখছি! ওহ্ খোদা!’ ওয়েবসাইট।