টু ক রো খ ব র
কাকার স্বীকারোক্তিচোট কাটিয়ে ফিরলেও এখনো ফর্ম ফিরে পেতে লড়ছেন কাকা। এ মাসেই ফেরার পর গোল করেছেন একটি। যদিও কাকাকে বদলি হিসেবেই মাঠে নামানো হয়েছে বেশি। গত রোববার আলমেরিয়ার সঙ্গে ড্র ম্যাচেই (১-১) কেবল জায়গা হয় শুরুর একাদশে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার তাঁকে তুলে নেন কোচ। যা-ই হোক, নিজের পারফরম্যান্সে নিজেই খুশি নন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নিজের দুর্বলতা অকপটে স্বীকার করেছেন কাকা, ‘আমি আত্মসমালোচনা করতে ভালোবাসি। জানি, আমি সেরা অবস্থায় নেই। তবে নিজেকে ফিরে পেতে কাজ করছি। আশা করছি, যত শিগগির সম্ভব ভালো করব। মাঠে আমি বাড়তি আত্মবিশ্বাসটাই পাচ্ছি না।’ ফ্রান্সের করিম বেনজেমার অবস্থাও নিজের মতোই মনে করছেন কাকা। বেনজেমার মান নিয়ে প্রশ্ন নেই। কাকা বলছেন তাঁকে শুধু মাঠে সেরাটা দিতে হবে। ওয়েবসাইট।স্পেনের ফুটবলে ভারতইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রেমে বেশ ভালোই মজেছেন ভারতীয় ব্যবসায়ীরা। ফুটবলে কতটা আকৃষ্ট হয়েছেন সেটা অবশ্য তাঁরাই জানেন। তাঁরা আসলে মজেছেন ইউরোপিয়ান ক্লাবের মালিকানা লাভের দিকে। গত বছর লিভারপুল কিনতে উঠে-পড়ে লেগেছিলেন ভারতের এক ব্যবসায়ী। অনুরাধা দেশাই তো কিনেই নিয়েছেন ব্ল্যাকবার্ন রোভার্সের মালিকানা। গত বছর এই ব্ল্যাকবার্ন কিনতে উদ্যোগী হয়েছিলেন আহসান আলী সৈয়দ। ব্ল্যাকবার্নকে কিনতে না পারলেও এবার ভারতীয় এই ব্যবসায়ী কিনে ফেললেন স্প্যানিশ ক্লাব রেসিং সান্তান্দার। টাকার অঙ্কটা না জানালেও আহসান আলীর প্রতিষ্ঠান ওয়েস্টার্ন গালফ নিশ্চিত করেছে রেসিং সান্তান্দারের মালিকানা কেনার বিষয়টি। রয়টার্স।মামলা করবেন জিদানজিদানকে এভাবে সমালোচনা করাটা যে ঠিক হয়নি, সেটা এবার টের পাবেন ফ্রান্সের কৌতুকাভিনেতা ও লেখক ক্রিস্টোফ অ্যালেভেক। বিশ্বকাপের স্বাগতিক হওয়ার লড়াইয়ে কাতার শুভেচ্ছাদূত বানিয়েছিল জিনেদিন জিদানকে। একজন ফরাসি হিসেবে অন্য মহাদেশের এক দেশের শুভেচ্ছাদূত হয়ে জিদানের ভোট প্রার্থনায় নামাটা অ্যালেভেকের পছন্দ হয়নি। পছন্দ যে হয়নি, স্পোর্টসম্যাগ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন অ্যালেভেক। বর্ণনার ভাষা এতটাই রূঢ় ছিল, মর্যাদাহানির অভিযোগ এনে অ্যালেভেকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন জিদান। অ্যালেভেকের সঙ্গে এমন অবমাননাকর সাক্ষাৎকার প্রকাশের দায়ে স্পোর্টসম্যাগ ম্যাগাজিনের বিরুদ্ধেও মামলা করবেন জিদান। ফরাসি ফুটবল কিংবদন্তির আইনজীবী আলবার্টো ব্রুসো বলেছেন, ‘মি. জিদান ওই মন্তব্যকে তাঁর সম্মান, তাঁর মর্যাদা, তাঁর সততা, তাঁর খ্যাতির জন্য ক্ষতিকর বলেই মনে করেন। এটা তাঁর পরিবারের জন্যও ক্ষতিকর।’ ওয়েবসাইট।