টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিরের আরেক কাণ্ডস্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য সাময়িক নির্বাসিত পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আইসিসির নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে ক্রিকেট খেলেছেন। এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জবাবদিহি করতে হবে আইসিসির কাছে। পাকিস্তানে একটি ক্লাবের হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন আমির। আইসিসি বিষয়টি জানতে পেরে পিসিবিকে চিঠি দিয়েছে। পিসিবিও বলেছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। কিন্তু ভূতটা যদি সরষেতেই থাকে তখন কী হবে? পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, রাওয়ালপিন্ডিতে পিসিবির ছত্রচ্ছায়াতেই ম্যাচটি খেলেছেন আমির। এএফপি। রিয়ালে আদেবায়োরগঞ্জালো হিগুয়েইনের সাময়িক শূন্যতা পূরণ করতে ‘নিস্টলরয়, নিস্টলরয়’ করে মাথা কুটছিল রিয়াল মাদ্রিদ। নিস্টলরয়-অনিশ্চয়তা মুছে ইমানুয়েল আদেবায়োরকে ধারে নিয়ে সমস্যার সমাধান করল নয়বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটি। চোটের কারণে এই মৌসুমে আর খেলতে পারবেন না হিগুয়েইন। ম্যান সিটির আদেবায়োরের সঙ্গে ধারের চুক্তিটাও তাই এই মৌসুমের শেষ পর্যন্তই। ম্যান সিটিতে এসে আগের মৌসুমটি ভালোই কেটেছিল আদেবায়োরের। কিন্তু এবার তেভেজ, ইয়াইয়া তোরে, বালোতেল্লিদের ভিড়ে এমনিতেই দলে জায়গা হচ্ছিল না টোগোলিজ স্ট্রাইকারের। এরই মধ্যে আবার বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকোকে কেনে সিটি। ফলে রিয়ালের সঙ্গে আদেবায়োরের চাওয়া মিলে যাওয়ায় সমঝোতায় পৌঁছাতে খুব বেশি দেরি হয়নি। এই চুক্তি কি রিয়ালের ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানোর সঙ্গে লড়াইয়ে জেতাল কোচ মরিনহোকে? এএফপি।বালাকের পাশে ক্লিন্সমানচোটের সঙ্গে চার মাসের লম্বা লড়াই জিতে বেয়ার লেভারকুসেনের হয়ে মাঠে ফিরেছেন মাইকেল বালাক। কোচ জোয়াকিম লো তাঁর পূর্বপ্রতিশ্রুতি ভুলে না গেলে হয়তো শিগগিরই তাঁকে দেখা যাবে জার্মান জাতীয় দলেও। লোর পূর্বসূরি ইয়ুর্গেন ক্লিন্সমান বালাককে অধিনায়কই দেখতে চান। জার্মানির ২০০৬ বিশ্বকাপের কোচের আশা, আগামী ইউরোতে বালাকই জার্মানির অধিনায়ক থাকবেন, ‘আমার আশা, ২০১২ ইউরোতে সেই আমাদের অধিনায়ক থাকবে। মাঠে ওর ব্যক্তিত্ব বিশেষ কিছু, এটিকে অবজ্ঞা করা আমাদের উচিত হবে না।’ এদিকে জার্মানির জার্সি গায়ে ৯৮টি ম্যাচ খেলা বালাকও আরেকবার জানিয়ে দিলেন তাঁর ফেরার আগ্রহের কথা, ‘এটা খুবই স্বাভাবিক, আমি খেলতে চাই।’ আগামী ৯ ফেব্রুয়ারি ইতালির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এএফপি।