টু ক রো খ ব র
সৌরভও উড়িয়ে দিলেনআইপিএলের নিলামে কোনো দলেই জায়গা হয়নি। যদিও নিলাম শেষে গুজব রটেছিল সৌরভকে দলে নিতে চেষ্টা করছে আইপিএলের নতুন দল কোচি। কিন্তু ‘সৌরভের সঙ্গে আমাদের কোনো কথাই হয়নি’ বলে এই গুঞ্জন উড়িয়ে দেয় কোচি। এবার সৌরভও বললেন, এটা মিডিয়ার গুঞ্জন, কোচির প্রস্তাব তিনি পাননি। কলকাতায় কোচির প্রস্তাব সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ভারতের সফলতম অধিনায়ক বলেছেন, ‘আমি কোচি সম্পর্কে কিছু জানি না। মনে হচ্ছে, আপনারাই বেশি জানেন...যা-ই হোক এখন পর্যন্ত আমি কোনো দলের কাছ থেকে প্রস্তাব পাইনি।’ সৌরভ আরও একবার জানিয়ে দিয়েছেন ভারতরত্ন পুরস্কারটা শচীন টেন্ডুলকারের পাওয়া উচিত। ওয়েবসাইট।অবশেষে ফন ডার সারঅবশেষে ক্যারিয়ারের বিদায়ঘণ্টা বাজানোর কথা ভাবতে শুরু করেছেন এডউইন ফন ডার সার। এই মৌসুম শেষেই গ্লাভস জোড়া খুলে রাখবেন ম্যানইউর ডাচ গোলরক্ষক। নিজের ওয়েবসাইটে তিনি লিখেছেন, ‘এখন সময় আমার পরিবারের প্রতি মনোযোগ দেওয়ার।’ মৌসুম শেষের কথা বলা হচ্ছে বটে; তবে ফন ডার সার লিখেছেন, ‘আমি সত্যিই নিশ্চিত হতে পারছি না, এটা (সিদ্ধান্তটা) কখন ঘটবে।’ বিদায়ের ভাবনাটা অবশ্য বয়সের কাছে হার মেনে নয়। ২০০৫-তে যোগ দিয়ে ম্যানইউর হয়ে তিনটি লিগ ও একবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই গোলরক্ষক নিজেই বলছেন, ৪০ বছর বয়সটা ঠিক খেলার সঙ্গে না গেলেও তিনি এখনো ফিট। ২০০৯-এর ডিসেম্বরে স্ত্রী অ্যানমেরি মস্তিষ্কের রক্তক্ষরণে শয্যাশায়ী হওয়ার পর থেকেই অবসরের ভাবনাটা পেয়ে বসেছে ম্যানইউর গোলরক্ষকে। ওয়েবসাইট।চেলসির ব্যর্থতাসার্জিও আগুয়েরো ও ডিয়েগো গডিন। অ্যাটলেটিকো মাদ্রিদের এই দুজনকেই একসঙ্গে দলে টানতে চেয়েছিল চেলসি। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিলন ঘটাতে পারেনি ইংলিশ ক্লাবটি। ম্যারাডোনার জামাই আগুয়েরো ও উরুগুয়ের গডিনের জন্য চেলসির ৫ কোটি ২০ লাখ পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অ্যাটলেটিকো। স্প্যানিশ লিগের দলটি জানিয়ে দিয়েছে, এই দুই তারকা ফুটবলারকে বিক্রি করবে না তারা। শুধু চেলসিই নয়, অ্যাটলেটিকোর দরজা থেকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও। স্ট্রাইকারের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়ানো রিয়াল ২২ বছর বয়সী আগুয়েরোর জন্য প্রস্তাব করেছিল ৩ কোটি ৮০ লাখ পাউন্ড। কিন্তু রিয়ালকেও ‘না’ বলে দিয়েছে অ্যাটলেটিকো। ওয়েবসাইট।