টু ক রো খ ব র
ভেট্টোরির পর টেলর?ডেনিয়েল ভেট্টোরি আগেই বলে রেখেছেন, বিশ্বকাপের পর অধিনায়ত্ব ছেড়ে দেবেন। তা ভেট্টোরির পর কে হবেন নিউজিল্যান্ডের অধিনায়ক? সম্ভাব্য উত্তর রস টেলর। নিউজিল্যান্ড হেরাল্ড-এর খবর অনুযায়ী, ভেট্টোরির সহ-অধিনায়ক হিসেবে তিনিই ফেবারিট। ভেট্টোরি বিশ্রামে গেলেই অধিনায়কের দায়িত্ব পান। সুযোগ কম মেলে, তবে তা কাজে লাগিয়ে অভিজ্ঞতার পাল্লাটা টেলর ভারীই করছেন। গত মাসে পাকিস্তানের বিপক্ষে দলকে জিতিয়েছেন টি-টোয়েন্টি সিরিজ। দায়িত্ব স্থায়ীভাবে চান কি না জানতে চাইলে টেলর বলেন, ‘এটা তো আমার হাতে নয়, এটা ঠিক করবেন নির্বাচকেরা। তবে ভবিষ্যতে এটি আমি করতেই চাইব।’ ৯৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে টেলরের গড় ৩৫.৭৭। অথচ অধিনায়ক হিসেবে গড় ৫১। ওয়েবসাইট।পেশাদার পার্কএশিয়ান কাপ শুরুর আগে ইঙ্গিতটা প্রথম দিয়েছিলেন তাঁর বাবা। কাতারের দোহায় পা রেখে তিনিও বলে দেন, খুব বেশি দিন আন্তর্জাতিক ফুটবলে থাকছেন না। বাবা আর নিজের কথাকে সত্যি করে এশিয়ান কাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে ‘বিদায়’ বলে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার পার্ক জি সুং। তবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ‘বিদায়’ বললেন কাল। বয়স ২৯ বছর বয়সেই জাতীয় দলকে বিদায় বলা কেন? ম্যানইউ তারকা বলেছেন, দক্ষিণ কোরিয়ায় অনেক প্রতিভাবান তরুণ উঠে আসছে। কু জে-চেওল, জি ডং, সান হিউং-মিনের মতো তরুণদের পথ খুলে দিতেই সরে দাঁড়ালেন তিনি। এশিয়ার ‘মিডফিল্ড জেনারেল’-এর জাতীয় দল থেকে অকাল অবসরের পেছনে আছে আরও এক কারণ, ম্যানইউর হয়ে পেশাদার ক্যারিয়ারটা লম্বা করতে চান আরও ৩-৪ বছর। এএফপি।আইপিএলে দুই পাকিস্তানিএবারও আইপিএলে খেলতে দেখা যাবে না কোনো পাকিস্তানি ক্রিকেটারকে। তবে পাকিস্তানি প্রতিনিধিত্ব ঠিকই থাকবে আইপিএলে। আইপিএলের ম্যাচ পরিচালনা করবেন পাকিস্তানের দুই আম্পায়ার, আলিম দার ও আসাদ রউফ। পিসিবি সূত্রে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডই এই দুই পাকিস্তানি আম্পায়ারকে ডেকেছে। বিশেষ করে টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়া আলিম দারকে। এদিকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের ‘উপেক্ষা’ করায় হতাশ পাকিস্তান দলের ম্যানেজার তালাত আলী, ‘এটা খুবই দুঃখজনক।’ ওয়েবসাইট।