টু ক রো খ ব র
সবচেয়ে বড় জার্সিবিশ্বকাপ-জ্বরে আক্রান্ত মোহাম্মদ নাসিম কুরেশি নিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। কলকাতার ৩৭ বছর বয়সী এই দর্জি তাঁর আরও ছয় ভাইকে (চাদ, সেলিম, জামিল, শাকিল, আকিল ও ইকবাল) সঙ্গে নিয়ে তৈরি করতে যাচ্ছেন বিশ্বের বৃহত্তম জার্সি। জার্সিটা তৈরি হলেই সঙ্গীদের নিয়ে গিনেস বুকে নাম লেখাবেন নাসিম। ভারতীয় জাতীয় দলের রঙে জার্সিটার দৈর্ঘ্য হবে ২৬৪ ফুট, প্রস্থ ১৮০ ফুট, হাতা ১৯০ ফুট। বোতাম লাগবে ৯০টি, গার্ডেন সিল্ক কাপড় ১১ হাজার ৭১৬ মিটার! সময় লাগবে ২২-২৫ দিন। আর খরচ? ১৮ লাখ রুপি। সাধারণ একটা দর্জি দোকানে জার্সিটা বানানো সম্ভব নয়। ভারত সরকার তাই তাদের বরাদ্দ দিতে চাইছে বান্দ্রার সরকারি কলোনি মাঠ। ‘যদি ভারত বিশ্বকাপ জেতে, আমি তাদের জার্সিটা উৎসর্গ করব’—বলেছেন নাসিম। ওয়েবসাইট।জাপানের কোপা-ভাবনারেকর্ড চতুর্থবারের মতো এশিয়ান কাপ শিরোপা জেতা হয়ে গেছে। এশীয় চ্যাম্পিয়নদের দৃষ্টি এখন কোপা আমেরিকায়। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চে এবার অতিথি দল হিসেবে অংশ নেবে জাপান ও মেক্সিকো। আগামী ১ জুলাই শুরু এই টুর্নামেন্টে স্বাগতিক আর্জেন্টিনা, বলিভিয়া ও কলম্বিয়ার সঙ্গে জাপান ‘এ’ গ্রুপে। কোপায় ভালো করার ব্যাপারে জাপানের কোচ আলবার্তো জাকেরনিকে আশাবাদী করছে তাঁর অভিষেকেই আর্জেন্টিনার বিপক্ষে গত অক্টোবরের প্রীতি ম্যাচে জয়। ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলকে টপকে শিরোপা জয়ের অসম্ভব চিন্তা জাকেরনি করছেন না। ভিন্ন স্টাইল, ভিন্ন মানের ফুটবল খেলা দলগুলোর সঙ্গে কীভাবে মানিয়ে নেওয়া যায়, জাকেরনির ভাবনা বরং সেটাই। রয়টার্স।