টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুদানঅনুদান হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) ১০ লাখ মার্কিন ডলার দেবে আইসিসি। এনজেডসির নতুন ভবন গড়ে তুলতে ব্যয় করা হবে এই অর্থ। গত ২২ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চের ভূমিকম্পে গুঁড়িয়ে গিয়েছিল ভেট্টোরিদের ক্রিকেট বোর্ডের ভবন। পরশু মুম্বাইয়ে আইসিসির নির্বাহী বোর্ডের সভায় বিশ্বকাপের লভ্যাংশ থেকে এক মিলিয়ন ডলার নিউজিল্যান্ডকে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আইসিসির এই সিদ্ধান্তকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়েছে এনজেডসি। ওয়েবসাইট।ওবামার অভিনন্দনক্রিকেট নিয়ে মার্কিনদের খুব একটা আগ্রহ নেই। কিন্তু ভারত যে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন সে খবরটিও রাখতে হয় দেশটির প্রশাসনকে। ২৮ বছর পর ক্রিকেট বিশ্বকাপের শিরোপাজয়ী ভারতকে অভিনন্দন জানিয়েছেন বারাক ওবামা। গতকাল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাওয়ের সঙ্গে বৈঠকে ধোনি-টেন্ডুলকারদের ওবামার পক্ষ থেকে অভিনন্দন পৌঁছে দিয়েছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টিমথি জে রোমার। ‘আমেরিকার জনগণ এবং প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে আমরা ক্রিকেটের রাজাদের আন্তরিক শুভেচ্ছা জানাই ২৮ বছর পর শিরোপা জেতার জন্য’—বলেছেন জে রোমার। ওয়েবসাইট।সবচেয়ে সফলভারত-ইংল্যান্ড নাটকীয় টাই, ইংল্যান্ডের বিপক্ষে তিন শ পেরোনো স্কোর তাড়া করে আয়ারল্যান্ডের জয়—উপভোগ্য এসব ম্যাচের সঙ্গে যোগ হয়েছিল ‘থিঙ্ক ওয়াইজ’ এবং ‘রুম টু রিড’-এর মতো দাতব্য কার্যক্রমও। পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে, এবারের বিশ্বকাপ এগিয়ে আর্থিক সাফল্যের দিক দিয়েও। সব মিলিয়ে এবারের বিশ্বকাপকে সবচেয়ে সফল বিশ্বকাপ বললেন আইসিসি সভাপতি শারদ পাওয়ার। ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা যে এখনো অটুট এই টুর্নামেন্টের মধ্য দিয়ে সেটাও প্রমাণিত হয়েছে বলে মনে করেন পাওয়ার। ওয়েবসাইট।কোপায় নেই জাপান২০১১ কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহার করে নিল জাপান। জুলাইয়ে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে আমন্ত্রিত দল হিসেবে খেলার কথা ছিল এশীয় দেশটির। গত মাসে জাপানে হওয়া ভূমিকম্প ও সুনামির কারণেই দক্ষিণ আমেরিকার এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশ না নিয়ে তারা দেশের মানুষের জীবন রক্ষা করতে চায় এবং দেশের পুনর্গঠনে ভূমিকা রাখতে চায়। এখন এটাই তাদের অগ্রাধিকার। ১২ দলের কোপা আমেরিকায় জাপানের পরিবর্তে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রস্তাবটি ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে স্পেন। রয়টার্স।