টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের ‘না’কোপা আমেরিকায় খেলার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে স্পেন। অতিথি দল হিসেবে ভূমিকম্প ও সুনামি-দুর্গত জাপানের খেলা অনিশ্চিত বলে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে আমন্ত্রণ জানিয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘কোপা আমেরিকায় খেলতে ডাকায় আমরা দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের সভাপতি নিকোলাস লিওজের কাছে কৃতজ্ঞ। তবে এই সূচিটা আমাদের জন্য সুবিধাজনক নয় বলে আমন্ত্রণ গ্রহণ করতে পারছি না।’ এদিকে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক নির্বাহী জানিয়েছে, কোপায় খেলবে তারা। এএফপি। বাজিকরের জেলইউরোপের ফুটবলকে নাড়া দেওয়া ম্যাচ পাতানো ঘটনায় জড়িত তিন বাজিকরকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন জার্মানির বোখুম আদালত। ছয় মাস ধরে চলা বিচারকাজ থেকে বেরিয়ে এসেছে এই তিন বাজিকর কীভাবে ইউরোপজুড়ে প্রায় তিন শ ফুটবল ম্যাচ পাতিয়েছেন। দুজন অবশ্য এরই মধ্যে ১৩ মাস করে জেল খেটেছেন! এএফপি।টিকিট সব শালকেরচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেড-শালকে ম্যাচটি হবে শালকের মাঠে। ম্যাচটি দেখতে চান? চাইলেও দেখার আর সুযোগ নেই। টিকিটই তো পাওয়া যাবে না। ৫৪ হাজার ধারণক্ষমতার গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে পরশু ছাড়ার দিনই। এর মধ্যে মাত্র আড়াই হাজার টিকিট পাচ্ছে ম্যানইউ সমর্থকেরা। এএফপি। নাদালের ৩৫!মন্টে কার্লো মাস্টার্স টেনিসে টানা ৩৫ নম্বর ম্যাচটিও জিতে নিলেন রাফায়েল নাদাল। কাল কোয়ার্টার ফাইনালে শীর্ষ তারকার বিজয়রথের চাকায় পিষ্ট ক্রোয়েশিয়ার ইভান লুবিচিচ (৬-১, ৬-৩)। নাদালের জয়ের দিনে হেরে গেছেন রজার ফেদেরার। ৬-৪, ৬-৪ গেমে সুইস তারকাকে হারিয়েছেন অস্ট্রিয়ার সপ্তম বাছাই ইর্য়ুগেন মেলজার। ২০০৩ সালে মন্টে কার্লোয় অভিষেকে হেরে গিয়েছিলেন নাদাল। তার পরের মাটির কোর্টের এই টুর্নামেন্টে শিরোপা তাঁর জন্য বাঁধা। টানা ছয়বার শিরোপা জিতেছেন। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ফাইনালে তিনবার ফেদেরার হেরেছেন নাদালের কাছে। কিন্তু এবার আর ফাইনাল নয়, শেষ আটেই হেরে গেলেন। তা-ও এমন এক প্রতিপক্ষের কাছে, আগের তিন ম্যাচে যাঁর বিপক্ষে একটি সেটও হারেননি ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনের আগে তাই বিপদবার্তাই গেল সাবেক এক নম্বরের কাছে। ওয়েবসাইট।