টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে-চার্লটন-কাফু ত্রয়ীফিফায় জুটি বেঁধেছেন তিন বিশ্বকাপজয়ী। ফিফার টাস্কফোর্সে একসঙ্গে কাজ করবেন ফুটবলসম্রাট পেলে, ইংল্যান্ডের ববি চার্লটন আর ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এই দলে আছেন আরও ১৯ জন। ২২ জনের দলটিকে নেতৃত্ব দেবেন আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ২০১৪ বিশ্বকাপে ফুটবল যাতে আরও আকর্ষণীয় হয়, সেটি দেখার পাশাপাশি এই টাস্কফোর্স কাজ করবে মহিলা ফুটবল, রেফারিং ও ফেয়ার প্লে নিয়ে। রয়টার্স।বিদেশিদের হাতে রোমারুশ আছেন, আছেন আরব শেখ—ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোয় বিদেশি মালিকদের ছড়াছড়ি। ইতালিয়ান সিরি ‘আ’র ঠিক উল্টো। বিদেশি মালিক সেখানে কিছুদিন আগেও ছিল না। কিন্তু এএস রোমা চলে যাচ্ছে বিদেশি মালিকের হাতে। যুক্তরাষ্ট্রের একটি কনসোর্টিয়ামের সঙ্গে ৬৭ শতাংশ বিক্রির চুক্তিটা হয়ে গেছে রোমার। ওয়েবসাইট। ফার্গুসনের উত্তরসূরিম্যানচেস্টার ইউনাইটেডে অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হবেন কে? নানা আলোচনা, গুঞ্জন। কার্লোস কুইরোজ, রাফায়েল বেনিতেজসহ অনেকের নাম এসেছে ঘুরেফিরে। কিন্তু ফার্গুসনের উত্তরসূরি নাকি হবেন হোসে মরিনহো। মরিনহো নাকি তাঁর কাছের বন্ধুবান্ধবকে বলেছেন, রিয়ালের সঙ্গে চুক্তির আরও তিন বছর বাকি থাকলেও ম্যানইউ থেকে ডাক এলে পাড়ি জমাবেন ইংল্যান্ডে, ওল্ড ট্রাফোর্ডকে করবেন ঠিকানা। ওয়েবসাইট। রোনালদোর পূর্বানুমানব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ম্যাচটি কোনো টুর্নামেন্টের ফাইনালে হলে তো কথাই নেই। এই স্বপ্নপূরণ হতে পারে এবারের কোপা আমেরিকাতেই। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো দেখছেন এমন সম্ভাবনা, ‘আমার বিশ্বাস, এবারের কোপা আমেরিকার ফাইনালে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা।’ ১৯৭৫ সালের আগে কোপা আমেরিকার নাম ছিল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকাসহ ফাইনালে এই দুই দলের দেখা হয়েছে ১০ বার (৭+৩)। ওয়েবসাইট।