টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সৌরভই সেরা’বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভারতের সেরা অধিনায়ক বলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দলের বর্তমান ক্রিকেটাররাও ধোনিতে মুগ্ধ। কিন্তু মোহাম্মদ আজহারউদ্দিনের ‘সেরা’ সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটের খারাপ সময়ে সৌরভই মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর ধোনি সেটিকে নিয়ে গেছে সর্বোচ্চ পর্যায়ে।’ ওয়েবসাইট।প্রাইজমানি বাড়ল উইম্বলডনের১০ শতাংশ বাড়ল উইম্বলডন এককের প্রাইজমানি। গত বছরের এক লাখ পাউন্ড থেকে বেড়ে এক লাখ ১০ হাজার পাউন্ড হচ্ছে এবার। গতকাল লন্ডনে এই ঘোষণা দেয় টুর্নামেন্টের আয়োজক কমিটি। সব মিলিয়ে এক কোটি ৪৬ লাখ পাউন্ড প্রাইজমানি দেওয়া হবে এবারের টুর্নামেন্টে। এএফপি।কেপির স্বপ্নআবারও অধিনায়ক হতে চান কেভিন পিটারসেন। অ্যান্ড্রু স্ট্রাউস ওয়ানডে অধিনায়কের পদ ছেড়ে দিতে পারেন, এমন খবর চাউর হওয়ার পরই কেপি জানালেন নিজের এই ইচ্ছার কথা। ২০০৮-০৯ মৌসুমে কিছুদিন ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন। শেষটা অবশ্য হয়েছিল বিতর্কের মধ্য দিয়ে। যদিও অধিনায়ক হিসেবে নিজেকে ব্যর্থ ভাবেন না এই ব্যাটসম্যান। ওয়েবসাইট।