টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনে ফ্যাব্রিগাসবার্সেলোনায় যাচ্ছেন নাকি আর্সেনালেই থাকছেন? সেস ফ্যাব্রিগাসকে নিয়ে কয়েক মাস ধরে চলা এই প্রশ্ন আপাতত থমকে গেল। কারণ ‘সেস এই মৌসুম আর্সেনালেই থাকবে’—কোচ আর্সেন ওয়েঙ্গারের চাওয়াকে সত্যি করে পরশু আর্সেনালের অনুশীলনে যোগ দিয়েছেন ফ্যাব্রিগাস। ২৩ বছর বয়সী স্পেন মিডফিল্ডারের জন্য ৩ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু আর্সেনাল কোচ বলে দিয়েছিলেন, ফ্যাব্রিগাস কোনো মূল্যেই বিক্রির জন্য নয়। দুই দলের রশি টানাটানিতে নিজের ভবিষ্যৎ নিয়েই সন্দিহান হয়ে পড়েছিলেন ফ্যাব্রিগাস। পরশু আর্সেনালের ‘সদস্য দিবসে’ ১০ হাজার উৎসুক সমর্থকের সামনে এমিরেটস স্টেডিয়ামে অনুশীলন করেছেন তিনি। এএফপি।ফোরলান-সুয়ারেজ নেইডিয়েগো ফোরলান সেরা ফুটবলার, উরুগুয়ে হয়েছে চতুর্থ, হাত দিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে আলোচিত লুইস সুয়ারেজ—দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উরুগুয়ে মানেই ছিল চমক। তার চেয়েও বুঝি বড় চমক দিলেন উরুগুয়ের নতুন কোচ হুয়ান ভারজেরি। আগামী বুধবার অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। নিরপেক্ষ ভেন্যু পর্তুগালে অনুষ্ঠেয় এই ম্যাচের জন্য পরশু দল ঘোষণা করেছেন হুয়ান ভারজেরি। ২০ সদস্যের দলে নেই ফোরলান এবং সুয়ারেজ! কী কারণে, ফোরলান-সুয়ারেজ বাদ তা জানা যায়নি। এই দুই তারকা বাদ পড়লেও দলে ফিরেছেন নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপে খেলতে না-পারা মিডফিল্ডার ক্রিস্টিয়ান রদ্রিগেজ। প্রসঙ্গত, বিশ্বকাপে সাফল্যের পরও সরিয়ে দাঁড়িয়েছেন কোচ অস্কার তাবারেজ। ওয়েবসাইট।রামিরেসের ধন্যবাদগত মৌসুমে বেনফিকাকে পর্তুগিজ লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস। সেই রামিরেস ১ কোটি ৮৩ লাখ পাউন্ডের চুক্তিতে বেনফিকা ছেড়ে চলে এসেছেন চেলসিতে। চেলসিতে এসে দারুণ খুশি তিনি। আর এ জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের দুই সতীর্থ জিলবার্তো সিলভা এবং হুলিও ব্যাপ্টিস্টাকে। কারণ দ্বিধায় ভুগতে থাকা সময়ে ওরা সুপরামর্শ দিয়েছেন তাঁকে। এত বড় ক্লাব, দীর্ঘদিন থাকতে পারবেন কি না—এমন ভাবনা থেকে চেলসির লোভনীয় প্রস্তাব পেয়েও সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখনই আর্সেনালের ‘সাবেক’ দুই স্বদেশি খেলোয়াড় সিলভা ও ব্যাপ্টিস্টা রামিরেসের পাশে এসে দাঁড়ান। রামিরেস বলেছেন, ‘জিলবার্তো, ব্যাপ্টিস্টা এবং অন্যরা আমাকে আত্মবিশ্বাসী করে যেন আমি সুযোগটা গ্রহণ করি।’ ওয়েবসাইট।মিলান ও রোনালদিনহোমিলানের মালিক ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি নিশ্চয়তা দিয়েছিলেন, ক্যারিয়ারের বাকিটা মিলানেই কাটবে রোনালদিনহোর।সেভাবেই চলছিল। কিন্তু রোনালদিনহোর ফিটনেস নিয়ে শঙ্কাটা আবারও গুঞ্জন তুলে দিয়েছে, এবারের দলবদলের শেষ ধাপে মিলান ছেড়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যাচ্ছেন ব্রাজিল তারকা। শোনা যাচ্ছে, রোনালদিনহোর প্রস্থানে তাঁরই স্বদেশি রবিনহোকে আনার চেষ্টা করছে মিলান। রোনালদিনহোর এজেন্ট তাঁর বড় ভাই রবার্তো ডি অ্যাসিস গতকাল জানিয়ে দিলেন রোনালদিনহোর ভবিষ্যৎ মিলানের হাতে, ‘আমি অনেক কিছুই শুনতে পাচ্ছি। কিন্তু কেউ আমাকে কিছু বলেনি। এখন মিলানকেই সব জানাতে হবে।’ ওয়েবসাইট।