টু ক রো খ ব র
ফ্রান্সে কোটা-সমস্যা!ফ্রান্সের ফুটবলের নতুন সমস্যা কোটা। ফরাসি ওয়েবসাইট মিডিয়াপার্ট একটি প্রতিবেদনে লিখেছে, ফ্রান্সের ফুটবল ফেডারেশন (এফএফএফ) কোটা পদ্ধতির পক্ষে। এফএফএফের একটি সূত্রের বরাত দিয়ে ওয়েবসাইটটি জানিয়েছে, ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল পরিচালক যুব একাডেমিকে নির্দেশ দিয়েছে, ৩০ শতাংশের বেশি কৃষ্ণাঙ্গ ও আরব খেলোয়াড় না নিতে। এই প্রতিবেদনের ভিত্তিতে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী চানতাল হোয়ান্নো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন একাডেমির পরিচালককে। রয়টার্স।১০ ম্যাচের নিষেধাজ্ঞামেজর লিগ সকারের দল কলোরাডো র্যাপিডসের মিডফিল্ডার ব্রায়ান মুলানকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ডিসিপ্লিনারি কমিটি। সঙ্গে জরিমানাও গুনতে হচ্ছে তাঁকে ৫ হাজার মার্কিন ডলার। কারণ? তাঁর ট্যাকলে ভেঙে গেছে সিয়াটলের মিডফিল্ডার স্টিভ জাকুয়ানির পা। মেজর লিগ সকারে এর চেয়ে বড় শাস্তির নজির আছে আর একটিই। ২০০৭ সালে ১০ ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে ১০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছিল হিউস্টন ডায়নামোর মিডফিল্ডার রিকার্ডো ক্লার্ককে। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মেরেছিলেন তিনি। রয়টার্স।হরভজনের রাইডু-প্রশংসাপরবর্তী রাহুল দ্রাবিড় বা ভিভিএস লক্ষ্মণকে পেয়ে গেছে ভারত। কে তিনি? আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের আম্বাতি রাইডু। ভারতের অফ স্পিনার হরভজন সিংয়ের অন্তত সেই বিশ্বাস। হরভজনও মুম্বাই ইন্ডিয়ানসে খেলেন এবং খুব কাছ থেকে দেখেছেন এই ব্যাটসম্যানকে। তাঁর মনে হচ্ছে এঁকে দিয়েই ভারতের দ্রাবিড় বা লক্ষ্মণের অভাব পূরণ করা সম্ভব, ‘ও এক বিশিষ্ট প্রতিভা। ওর কথা হয়তো খুব একটা আমরা শুনিনি, তবে ভারতের পরবর্তী রাহুল দ্রাবিড় বা ভিভিএস লক্ষ্মণ হতে পারে ও।’ শুধু হরভজনের দেখাই নয়, আইপিএলে রাইডুর পরিসংখ্যানও হয়তো তাই বলবে। এবারের আইপিএলে ৭ ম্যাচে ৩৫ গড়ে ২১২ রান করেছেন এর আগে আইসিএলে খেলা ব্যাটসম্যান। ওয়েবসাইট।