টু ক রো খ ব র
ফিরতে চান লিপ্পিগত বিশ্বকাপের পর বছর খানেকের ছুটি কাটালেন। ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পির আর বসে থাকতে ভালো লাগছে না। সামনেই নতুন মৌসুম। অনেক কোচ ছাঁটাই হবে, ক্লাবে যুক্ত হবে নতুন কোচ। ক্লাব মালিকদের কাছে তাই লিপ্পি বার্তা পাঠালেন, ‘আমি আগামী মৌসুমেই কাজে ফিরব।’ ৬৩ বছর বয়সী কোচকে লুফে নিতে চাইবে অনেক ক্লাবই। কোচের ক্যারিয়ারে সম্ভব সবগুলো ট্রফিই জিতেছেন। কিন্তু ২০০৬ বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ক্লাবের চেয়ে আপাতত কোনো জাতীয় দলে করতেই তিনি বেশি আগ্রহী। তবে কোনো ক্লাব যদি ভালো প্রস্তাব দেয়, ভেবে দেখবেন। তবে এখানেও একটা শর্ত আছে। সেই ক্লাব ইতালির হলে চলবে না। ‘এখানে দুটো ম্যাচ হারলেই শোরগোল পড়ে যায়। কাজ করা কঠিন। কেউ উপভোগ করে না’—কেন ইতালিতে কাজ করতে চান না সেই ব্যাখ্যায় বলেছেন লিপ্পি। এএফপি।জোকোভিচের ২৮নোভাক জোকোভিচের জয়রথ ছুটছেই। এ বছর টানা ২৫ ম্যাচ জিতে ইভান লেন্ডলের টানা জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন। কাল মাদ্রিদ মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে (৬-৩, ৬-৪) হারিয়ে রেকর্ডটাকে নিয়ে গেছেন ২৮-এ। কতদূর যাবেন জোকোভিচ? ২২ মে থেকে শুরু হতে চলা ফ্রেঞ্চ ওপেনেই বা কী করবেন এই সার্বিয়ান তারকা? সাবেক এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরার (বর্তমানে তিন নম্বরে) মনে করেন, বিশ্বের সেরা খেলোয়াড়ই হতে পারেন জোকোভিচ। এএফপি।