টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও এক বছর৪৮৬ ম্যাচে ২০৪ গোল তাঁকে বানিয়েছে জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা। রেকর্ডটিকে আলেসান্দ্রো দেল পিয়েরো হয়তো আরও ওপরে নিয়ে যেতে চান। গত পরশু আরও এক বছরের জন্য তিনি চুক্তি নবায়ন করেছেন ক্লাবের সঙ্গে। শোনা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলবেন। কিন্তু ১৯৯৩ সালে জুভেন্টাসে পা দেওয়া আরও ৩৬ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার জুভেন্টাসে আরও এক বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওয়েবসাইট।মেসিবিহীন আর্জেন্টিনাজুলাইয়ে ঘরের মাঠে অনুষ্ঠেয় কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে ১ ও ৫ জুন নাইজেরিয়া ও পোল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে আবুজা ও ওয়ারশর ওই দুটি প্রীতি ম্যাচে লিওনেল মেসিসহ বেশ কয়েকজন নিয়মিত ফুটবলার খেলবেন না। আসলে কোপা আমেরিকাকে সামনে রেখে সম্ভাবনাময় উঠতি খেলোয়াড়দের নিয়ে ওই দুটি প্রস্তুতি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতেই আর্জেন্টাইন কোচ সার্জিও বাতিস্তার এই পরিকল্পনা। ওয়েবসাইট।আনচেলত্তির ব্যাখ্যাচেলসির মালিক রোমান আব্রামোভিচ বরখাস্ত করতে পারেন কোচ কার্লো আনচেলত্তিকে, আর সিরি ‘আ’র ক্লাব রোমার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। চেলসির চ্যাম্পিয়নস লিগ সম্ভাবনা শেষ হওয়ার পর থেকেই এমন গুঞ্জন। গত সপ্তাহে তাঁকে যখন দেখা গেল ইতালির রাজধানীতে, খবর হয়ে গেল, রোমার সঙ্গে কথাবার্তা বলতেই রোমে এসেছেন। তবে ‘রোমার কোচ হচ্ছেন’ গুজব ডালপালা গজানোর আগেই নিজের অবস্থান পরিষ্কার করলেন আনচেলত্তি, ‘চেলসির সঙ্গে আমার চুক্তি আরও এক বছর আছে এবং আমি লন্ডনে সুখেই আছি।’ তবে জানিয়েছেন, ভবিষ্যতে রোমার কোচ হওয়ার ইচ্ছে তাঁর আছে। ওয়েবসাইট।