টু ক রো খ ব র
ফিরলেন রোনালদোচোটের কারণে সম্প্রতি পর্তুগালের প্রীতি ম্যাচে খেলতে পারেননি। তবে ক্রিস্টিয়ানো রোনালদো এখন পুরোপুরি সুস্থ। আর সুস্থ রোনালদোকে ছাড়া পর্তুগালের জাতীয় দল ভাবা যায়! ৪ জুন নরওয়ের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচের জন্য তাই পর্তুগাল দলে ফিরলেন রিয়াল মাদ্রিদের হয়ে গোলের বান বইয়ে দেওয়া রোনালদো। রিয়ালে তাঁর দুই স্বদেশি সতীর্থ পেপে ও রিকার্ডো কারভালহো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ন্যানিও আছেন পাওলো বেন্তোর ২৩ সদস্যের দলে। এএফপি।একসঙ্গে ফেরাকোচ সিজার প্রানদেল্লির প্রিয়পাত্র হলেও চোটের কারণে সম্প্রতি ইতালির জাতীয় দলের বাইরেই থাকতে হয়েছে তাঁদের। অবশেষে চোটমুক্ত হয়ে এসি মিলানের মিডফিল্ডার আন্দ্রে পিরলো ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার মারিও বালোতেল্লি দুজনই ফিরলেন একসঙ্গে। আগামী ৩ জুন এস্তোনিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্ব ও এর চার দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে আছেন তাঁরা। রয়টার্স।রুনি-জেরার্ড নেইআগামী ৪ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ইউরো বাছাইপর্বের ম্যাচ। ওয়েম্বলির এই ম্যাচের জন্য ঘোষিত ফাবিও ক্যাপেলোর দলে নেই ওয়েইন রুনি, স্টিফেন জেরার্ড ও রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে আসা অ্যান্ডি ক্যারল। রুনির ওপর নিষেধাজ্ঞার খড়্গ। ক্যারলের চোট। জেরার্ড কেন বাদ, জানা যায়নি। টটেনহামের সেন্টার ব্যাক মাইকেল ডসন বাদ পড়াটাও একটা বিস্ময়। রুনি আর ক্যারলের অনুপস্থিতি ভাগ্য খুলে দিয়েছে ফুলহামের অভিজ্ঞ স্ট্রাইকার ববি জামোরার। নেতৃত্বভার জন টেরির কাঁধেই। এএফপি।রিয়ালে কালেওনইংল্যান্ডের একাধিক ক্লাবই তাঁকে পেতে চেয়েছিল। কিন্তু ইংল্যান্ডে নয়, হোসে কালেওন নাম লেখালেন রিয়াল মাদ্রিদে। এসপানিওলের এই উইঙ্গারের সঙ্গে চুক্তিটা পাঁচ বছরের। ২৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড আসলে রিয়াল মাদ্রিদের যুব প্রকল্পের ফসল। ২০০৮ সালে তাঁকে এসপানিওলের কাছে বেচে দেয় রিয়াল। ২০১১-১২ মৌসুমে রিয়াল যে দলবদলের বাজারে ঝাঁপিয়ে পড়বে, তার আভাস ভালোই মিলছে। এই মৌসুম শেষ হতে না হতেই দলে নতুন তিনজন—তুর্কি মিডফিল্ডার নুরি সাহিন ও হামিত আলটিনটপের পর কালেওন। এএফপি।