টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিত স্কার্ট আইনশেষ পর্যন্ত পিছু হটল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। চাপের মুখে মহিলা খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে স্কার্ট পরার আইনটিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা। কাল নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়ে বিশ্ব ব্যাডমিন্টনের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বিষয়টি আরও পর্যালোচনা করে দেখা হবে। ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল আইনটির। অবশ্য শুরু থেকেই এই আইনটিকে বৈষম্যমূলক বলে আসছিলেন মহিলা খেলোয়াড়েরা। ওয়েবসাইট।জার্মানির জয়উরুগুয়েকে ২-১ গোলে হারাল জার্মানি। পরশু এক প্রীতি ম্যাচে মারিও গোমেজ ও আন্দ্রে শুয়ারেলের গোল জিতিয়েছে স্বাগতিকদের। উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন ওয়াল্টার গারগানো। প্রথমার্ধেই ২-০ গোল এগিয়ে গিয়েছিল জার্মানরা। গত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর এই প্রথম মুখোমুখি হলো দল দুটি। বিশ্বকাপে ৩-২ গোলে জিতেছিল জোয়াকিম লোর দল। জার্মানি ইউরো বাছাইয়ের ও উরুগুয়ে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে খেলেছে ম্যাচটি। আগামী শুক্রবার ভিয়েনায় অস্ট্রিয়ার সঙ্গে খেলবে জার্মানি। এএফপি।আটত্রিশেও রোনালদোসাবেক সতীর্থ রায়ান গিগসকে অনুসরণ করতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। গিগসের মতোই ৪০ ছুঁইছুঁই বয়সেও পর্তুগিজ তারকা খেলতে পারবেন। এমনটাই ভাবছেন রিয়াল মাদ্রিদের ফিটনেস কোচ ভ্যাল্টার ডি স্যালভো। রোনালদোর স্বাস্থ্য সচেতনতাকে মূল্যায়ন করেই তিনি বলেছেন, রোনালদোর পক্ষে আরও এক দশক বা তারও বেশি সময় শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়া সম্ভব। ওয়েবসাইট।শেভচেঙ্কোর অবসরইউরো ২০১২ খেলেই অবসরে যাবেন ইউক্রেনের তারকা ফুটবলার আন্দ্রেই শেভচেঙ্কো। ৩৪ বছর বয়সী এসি মিলান ও চেলসির সাবেক স্ট্রাইকার গতকাল এক ঘোষণায় বলেছেন, এটাই তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত। নিজ দেশেই তাই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সুযোগ পাচ্ছেন ‘শেভা’। আগামী বছর পোল্যান্ড ও ইউক্রেন যৌথভাবে আয়োজন করছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এক দশক ধরে জাতীয় দলের মূল ভরসা শেভচেঙ্কো। তাঁর বিশ্বাস, ইউরোপের সেরা দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইউক্রেন। এএফপি।